ভূত চতুর্দশী কী, কেন পালন করা হয়? জানুন

ভূত চতুর্দশীর রাতে শিবভক্ত বলি মর্ত্যে আসেন পূজা নিতে। সঙ্গে আসেন তাঁর অনুচর ভূতরা। এর ঠিক পরের দিন, চন্দ্রের তিথিনিয়ম মেনে, হয় কালীপূজা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো। যা কোজাগরী পূর্ণিমার কৃষ্ণপক্ষের পঞ্চদশী তিথি। এর ঠিক আগের রাত হল ভূত চতুর্দশী। অর্থাৎ চতুর্দশী তিথি। এই দিনটি নিয়ে নানা কৌতুহল ও বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে রয়েছে। পুরাণ অনুযায়ী মনে করা হয়, এই দিন স্বর্গ ও নরকের দ্বার কিছু ক্ষণের জন্য উন্মোচিত হয়। একই সঙ্গে বিদেহী আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা নেমে আসেন পৃথিবীতে। প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তর পুরুষের ভিটেয় পৌঁছে যান। তাঁদের আশীর্বাদ করেন। তাই ভূত চতুর্দশীর দিনে ১৪ প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। আবার ভূত চতুর্দশীকে নরক চতুর্দশীও বলা হয়। গোটা ভারতেই এই দিনটি নানা উপাচারে পালন করেন ধর্মপ্রাণ হিন্দুরা। আবার বিদেশেও প্রতি বছর ৩১ অক্টোবর মৃত আত্মাদের স্মরণে পালিত হয় ‘হ্যালোইন’ বা ‘হ্যালোউইন’। যা অনেকটা আমাদের ভূত চতুর্দশীর মতোই। হ্যালোউইন শব্দের অর্থ পবিত্র সন্ধ্যা।

পূর্ব ভারতে একে ভুত চতুর্দশী বলা হলেও উত্তর ও দক্ষিণ ভারতে একে বলে নরক চতুর্দশী। পালনের রীতি প্রায় এক। এক্ষেত্রে ভূত শব্দটি কিন্তু যথেষ্ট কৌতুহলব্যঞ্জক। অনেকের ধারণা বা বিশ্বাস ভুত চতুর্দশীর দিন আদাড়-বাদাড়, বেলগাছ, শেওড়াগাছ, বনঝোপ থেকে দলে দলে বেরিয়ে পড়ে রাশি রাশি ভুত বেড়িয়ে পড়ে। এই সব ভূতেদের ভয়ে ভূত চতুর্দশীর দিনে বাড়ির অন্ধকার কোনায় কোনায় জ্বেলে দেওয়া হয় চোদ্দো প্রদীপ। কিন্তু এখানে ভূত মানে অতীত। এই দিনটিতে বাঙালিরা চৌদ্দ শাক খেয়ে চৌদ্দপুরুষকে স্মরণ করেন। একইদিনে আবার ভূত-প্রেত ও সাঙ্গপাঙ্গ নিয়ে মর্ত্যে আসেন চক্রবর্তী রাজা বলি বা অসুররাজ বলি।

ভূত চতুর্দশীর আধ্যাত্মিক ব্যাখ্যা হল এরকম। ভূত বলতে আমাদের ধরতে হবে পঞ্চভূত। অর্থাৎ ক্ষিতি-অপ-তেজ-মরুৎ-ব্যোমকে। লক্ষ্যণীয়, কার্তিক মাসের এই চতুর্দশী তিথিতে যে চোদ্দটি প্রদীপ আমরা দিচ্ছি, সেটাও এই পঞ্চভূতের উপাদানেই তৈরি। ঠিক যেমন আমাদের এই শরীর। মাটি দিয়ে তৈরি হল প্রদীপের কায়া, জলে তা আকার নিল, আগুনে তা হয়ে উঠল প্রাণবন্ত, হাওয়া তাকে দিল আলোকময়তা এবং মহাশূন্য জেগে রইল তার খোলে। বিশ্বাস, এই চোদ্দটি প্রদীপের আলো অশুভ শক্তিকে দূরে রাখে।

তবে এর পৌরাণিক গল্পটিও বেশ মজাদার। বিষ্ণুপুরাণ থেকে জানা যায়, পৌরাণিক সময়ে স্বর্গ-মর্ত্য-পাতালের অধিপতি ছিলেন রাজা বলি। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে যুদ্ধে দেবরাজ ইন্দ্রকেও পরাস্ত করেছিলেন। তবে শিবভক্ত, দানশীল ও পরাক্রমী রাজা বলি কিন্তু বিষ্ণুর উপাসক ছিলেন না। তবে দেবতারা বলির পরাক্রমে অস্থির হয়ে বিষ্ণুর সরণাপন্ন হলেন। তিনি বলিকে জব্দ করতে বামন অবতার নিয়ে হাজির হলেন রাজা বলির কাছে।

ভগবান বিষ্ণু বামন অবতার রূপে বলির কাছে তিন পাদ জমি চাইলেন। সব জেনেবুঝেও রাজা বলি তা দিতে সম্মত হলেন। বামন অবতার তখন তাঁর এক পা রাখলেন স্বর্গে, অন্য পা মর্ত্যে। উদর থেকে বেরিয়ে এল তৃতীয় পদ। বিষ্ণুভক্ত প্রহ্লাদের পৌত্র বলি সেই চরণ মস্তকে ধারণ করলেন। ফলে তাঁর স্থান হল রসাতল বা পাতালে। কারণ মহাবলি রাজা বলি মৃত্যুহীন প্রাণ। তিনি সপ্ত চিরজীবীর অন্যতম। বাকি ছয় জন হলেন ব্যাসদেব, অশ্বত্থামা, কৃপাচার্য, পরশুরাম, হনুমান ও বিভীষণ। ভূত চতুর্দশীর রাতে শিবভক্ত বলি মর্ত্যে আসেন পূজা নিতে। সঙ্গে আসেন তাঁর অনুচর ভূতরা।

এর ঠিক পরের দিন, চন্দ্রের তিথিনিয়ম মেনে, হয় কালীপূজা। তাঁর আগের দিন বাঙালিরা যে চোদ্দ শাক খেয়ে রীতি পালন করেন সেটাও এক ঐতিহ্য। শাকগুলি হলো ওল, কেঁউ, বেতো, সর্ষে, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, শাঞ্চে, হিলঞ্চ, পলতা, শৌলফ, গুলঞ্চ, ভাঁটপাতা এবং শুষনী। আযুর্বেদ বলছে, এই ১৪টি শাকে নানা রোগ নাশক শক্তি থাকে। ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

প্রতিদিন আলু খেতে খেতে বিরক্ত? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে কুমড়োর টিক্কি

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার