Naihati Boro maa : এবছর বড়মার কাছে কখন পুষ্পাঞ্জলি দিতে পারবেন ? জেনে নিন সময়

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :  ধর্ম হোক যার যার, বড়মা সবার…

 নৈহাটির বড়মার নামেই ভক্তদের মনে আসে ভক্তি, চোখে আসে জল। তাঁর কাছে কেউই ছোট বড় না, সকলেই এক। তিনি সকলের বড়মা। তিনি সমগ্র বাংলায় অন্যতম বিখ্যাত ও জাগ্রত কালী। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন ও ভিড় করেন শুধুমাত্র বড়মাকে একঝলক দেখার জন্য। কালী পুজোর সকাল থেকেই অগণিত ভক্তপ্রাণ মানুষ মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গাস্নান করে বড়মার প্যান্ডেলে দণ্ডি কাটেন। বড়মায়ের গায়ে গয়না দেখলে যে কোনো মানুষকেই অবাক হতে হবে। জানা যায়, পুজোর দিন ১০০ কেজির সোনা ও ২০০ কেজি রুপোর গহনা পড়ানো হয় মাকে। থাকে কড়া নিরাপত্তা। জনশ্রুতি আছে, ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রুপোর গয়না মানত হিসেবে দিয়ে থাকেন বড়মাকে। বলা বাঞ্চনীয় যে, তিনি নিজের ইচ্ছায় ভক্তদের কাছ থেকে নিয়ে নেন সেসমস্ত গয়না। কারণ, কথাতেই আছে, “সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি।”

বড়মার পুজো সর্বজনবিদিত। কথিত আছে, মা কাউকে কখনও খালি হাতে ফেরান না। তাই প্রতিবছরই কালীপুজোয় অগণিত মানুষ ভক্তিভরে বড়মার পুজো দেন ও পুষ্পাঞ্জলি দেন। পুজো কমিটির থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, কালীপুজোর বেশ কিছুদিন আগে থেকেই পুজো নেওয়া শুরু হয়ে যায়। জানা গেছে, আগামীকাল অর্থাৎ ২৪ শে অক্টোবর থেকে শুরু হচ্ছে বড়মার মন্দিরে মানতের পুজো নেওয়া, যা চলবে ৩০শে অক্টোবর পর্যন্ত। এরপর ৩০৩১ তারিখ নেওয়া হবে ফলপ্রসাদ ও সন্দেশের পুজো।

পুজো কমিটির তরফে জানা গেছে, কালী পুজোতে অর্থাৎ ৩১ তারিখ রাত ১১টার সময় মায়ের পুজো শুরু হবে। রাত একটা নাগাদ শুরু হবে পুষ্পাঞ্জলি আর, পুজোর পরে হবে প্রসাদ বিতরণ। এবছর ভোগ প্রসাদ বিতরণের ক্ষেত্রে পুজো কমিটি কিছু নতুনত্ব এনেছে। তারা জানিয়েছে , এবার ৪০০০ কিলো ভোগের ব্যবস্থা করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবার নৈহাটির মহেন্দ্র স্কুল ও পৌরসভার সামনে থেকে প্রসাদের কুপন বিলি করা হবে। মূলত ভিড় সামলানোর  জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগে পুজোস্থল থেকই সন্দেশ ভোগ বিতরণ করা হতো।   

আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

বিশ্বকাপে জমে উঠেছে লড়াই, শেষ ৩২-এ জায়গা করল যারা, বাদ পড়ল কারা?

হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে