ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙাল পরিবারের হেঁশেলের রান্নার স্বাদ আর সুগন্ধের সুনাম বহু পুরনো। পূর্ববঙ্গের ঐতিহ্যবাহী রান্নাবান্নার কথা উঠলেই যে পদটি ভোজনরসিকদের মনে আলাদা করে জায়গা করে নেয়, তা হল কলাপাতায় মোড়া নারকেল চিংড়ি পিঠে। মূলত বরিশালের এই বিশেষ পদটিতে কলাপাতা ভাপানোর মাটির সুবাস, কোরা রকেলের মিষ্টি ভাব আর চিংড়ি মাছের খাঁটি স্বাদের এক অপূর্ব মেলবন্ধন ঘটে। গরম ভাতের সঙ্গে এই ভাপা পিঠে খাওয়ার অভিজ্ঞতা এক কথায় অনন্য। বিশেষ কোনও অনুষ্ঠান কিংবা ছুটির দিনের দুপুরে পাতে নতুনত্ব আনতে এই ঐতিহ্যবাহী রেসিপিটি বানিয়ে দেখতে পারেন।

উপকরণ

চিংড়ি মাছ

নারকেল কোরা: ১ কাপ

সর্ষে বাটা: ২ টেবিল চামচ

পোস্ত বাটা: ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা: স্বাদমতো

সর্ষের তেল

হলুদ গুঁড়ো

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

কলা পাতা

নুন: স্বাদ অনুযায়ী

প্রণালি

একটি পাত্রে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, নারকেল কোরা, সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন এবং ২ টেবিল চামচ সর্ষের তেল একসাথে খুব ভাল করে মেখে নিন। মিশ্রণটি ১০-১৫ মিনিট রেখে দিন যাতে সব মশলার স্বাদ মাছের মধ্যে ভালভাবে মিশে যায়। কলাপাতার টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে নিন। পাতাগুলো যেন মুড়তে গিয়ে ফেটে না যায়, সেজন্য আগুনের আঁচে সামান্য শেকে বা ভাপিয়ে নরম করে নিন। এক টুকরো গরম কলাপাতার উপর পরিমাণমতো চিংড়ি-নারকেলের মিশ্রণ রাখুন। ওপর থেকে ১-২ টি কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল ছড়িয়ে দিন। এবার কলাপাতাটি চারপাশ থেকে ভালভাবে মুড়ে নিন এবং সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিন যাতে ভেতরের পুর বেরিয়ে না আসে। ফ্রাইং প্যানে সামান্য সর্ষের তেল ব্রাশ করে গরম করুন। তেলের ওপর সুতো দিয়ে বাঁধা পাতার পার্সেলগুলো বসিয়ে দিন। ধিমে আঁচে ঢাকা দিয়ে ১০-১২ মিনিট হতে দিন। এক পিঠ হয়ে গেলে সাবধানে উল্টে দিয়ে অন্য পিঠও ঢাকা দিয়ে আরও ১০ মিনিট শেঁকে নিন। পাতা পোড়া পোড়া সুগন্ধ বেরোলে এবং পাতার রঙ হালকা ব্রাউন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালের ঐতিহ্যবাহী কলাপাতায় মোড়া নারকেল চিংড়ি পিঠে।

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার