জেনে নিন সরস্বতী পুজোর শুভ সময়, পুজো পদ্ধতি ও শুভ রঙ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই বিশেষ দিনটি বিদ্যা, জ্ঞান, প্রজ্ঞা সংগীত ও কলার দেবী মা সরস্বতীর আরাধনার জন্য উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয়, বসন্ত পঞ্চমীতে বসন্ত পঞ্চমীতে নিষ্ঠার সঙ্গে দেবী সরস্বতীর পুজো করলে জ্ঞান বুদ্ধির বিকাশ হয়, একাগ্রতা বৃদ্ধি পায়। এবং শিক্ষা ও কর্মজীবনে সাফল্য আসে। দেশের নানা জায়গায় এই উৎসব শ্রী পঞ্চমী বা সরস্বতী পুজো নামেও পরিচিত। বাড়ি, মন্দির, বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ধুমধাম করে দেবীর আরাধনা করা হয় এদিন।

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে বসন্ত পঞ্চমী পড়ছে শুক্রবার। ২৩ জানুয়ারি। এই দিনে সরস্বতী পুজো করার পরিকল্পনা থাকলে শুভ সময় আচার অনুষ্ঠান ও নিয়ম সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শিল্পীর হাতে প্রাণ পাচ্ছে কিউট সরস্বতী

২০২৬ সালে সরস্বতী পুজোর শুভ সময়
বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে ২৩ জানুয়ারি রাত ২ টা ২৮ মিনিটে এবং শেষ হবে ২৪ জানুয়ারি রাত ১ টা ৪৬ মিনিটে। সরস্বতী পূজোর শুভ মুহূর্ত থাকবে সকাল ৭ টা ১৩ মিনিট থেকে দুপুর ১২ টা ৩৩ মিনিট পর্যন্ত। অর্থাৎ মোট ৫ ঘন্টা ২০ মিনিট জুড়ে পূজোর শুভ সময় থাকবে। মধ্যাহ্ন মুহুত পড়ছে দুপুর ১২ টা ৩৩ মিনিটে।

বসন্ত পঞ্চমীর পূজা পদ্ধতি
এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার ও শুদ্ধ পোশাক পরতে হয়। হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একটি পরিচ্ছন্ন স্থানে বেদি স্থাপন করে তার উপর হলুদ কাপড় পেতে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি রাখুন। পাশে কলস রাখুন ও প্রদীপ জ্বালান। প্রথমে গণেশের প্রার্থনা করে পুজো শুরু করুন। এরপর দেবী সরস্বতীকে স্নান করিয়ে সাদা বস্ত্র অর্পণ করুন তিলক মালা ও হলুদ ফুল নিবেদন করে সরস্বতী মন্ত্র জপ করুন। শেষে দিদির আরতি করে প্রসাদ বিতরণ করুন। বহু স্থানে পরের দিন দেবীর বিসর্জনে রীতি রয়েছে।

কী নৈবদ্য দেবেন?
বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে হলুদ ভাত, বেসনের লাড্ডু, জাফরানযুক্ত খির, হালুয়া ও বিভিন্ন মিষ্টান্ন অর্পণ করা অত্যন্ত শুভ বলে ধরা হয়।

বসন্ত পঞ্চমী শুভ রং
এই দিনের সৌভাগ্যের রং হলো হলুদ। হলুদ রং শক্তি ও জ্ঞানের প্রতীক। তাই এই দিনে হলুদ পোশাক পরা, হলুদ তিলক লাগানো এবং হলুদ নৈবদ্য নিবেদন করার বিশেষ গুরুত্ব রয়েছে।

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব