জাঁকিয়ে বসেছে গরম, শরীর ঠান্ডা রাখতে ব্যবহার করুন ৬ স্মার্ট গ্যাজেট

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দিন বাড়ছে তাপমাত্রার দাপট। একদিকে যেমন এয়ার কন্ডিশনারের বিক্রি বেড়েছে, অন্যদিকে সাধারণ মানুষ ঝুঁকছেন ছোট ও সহজ কুলিং গ্যাজেটের দিকে। দীর্ঘ যাতায়াত, লোডশেডিং, মোবাইল গরম হয়ে যাওয়া বা রাতে স্বস্তিতে ঘুম, সব ক্ষেত্রেই এখন এই স্মার্ট ডিভাইসগুলি হয়ে উঠছে গরমের নতুন সঙ্গী। প্রযুক্তি সংস্থাগুলিও বাজারে আনছে হালকা, বহনযোগ্য ও অ্যাপ-কানেক্টেড নানা ডিভাইস, যা বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

গরমে স্বস্তি দিচ্ছে যে ৬ স্মার্ট গ্যাজেট

১.হ্যান্ডহেল্ড ফ্যানঃ  গরমে বাইরে বেরোলেই এখন ছোট হ্যান্ড ফ্যান অনেকের ব্যাগে দেখা যাচ্ছে। NUUK BFF-এর হাত পাখাতে রয়েছে 3600mAh ব্যাটারি, যা প্রায় ১০ ঘণ্টা চলতে পারে। এতে রয়েছে আইসটাচ কুলিং প্রযুক্তি ও ১০০-স্পিড এয়ারফ্লো কন্ট্রোল। দাম প্রায় ২,৯৯৯ টাকা।

২.পোর্টেবল নেক ফ্যানঃ  হাতে না ধরেও ঠান্ডা হাওয়া পেতে পারেন নেক ফ্যানের সাহায্যে। Bistfy Portable Neck Fan-এ রয়েছে ৩৬০ ডিগ্রি এয়ারফ্লো, তিনটি স্পিড মোড ও ২০০০mAh ব্যাটারি। ব্লেডলেস ডিজাইনের কারণে এটি শিশু ও লম্বা চুলের ব্যবহারকারীদের জন্যও নিরাপদ। অ্যামাজনে এর দাম প্রায় ৭৯৯ টাকা।

৩.কুলিং লাইটওয়েট ব্ল্যাঙ্কেট। গরমের রাতে আরামদায়ক ঘুমের জন্য বাজারে এসেছে কুলিং ব্ল্যাঙ্কেট। এটি শরীরের তাপ শোষণ করে ঠান্ডা অনুভূতি দেয়। একদিকে কুলিং নাইলন ফ্যাব্রিক ও অন্যদিকে নরম স্তর থাকায় এটি এসি রুমেও ব্যবহারযোগ্য। দাম প্রায় ১,৪২১ টাকা।

আরও পড়ুনঃ অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম

৪.স্মার্ট ওয়াটার বোতলঃ শরীরকে হাইড্রেট রাখতে অ্যাকুয়ামাইন্ডার স্মার্ট ওয়াটার বোতল এখন নজর কাড়ছে। RGB LED রিমাইন্ডারের মাধ্যমে এটি জল খাওয়ার কথা মনে করিয়ে দেয়। ৬০০ মিলিলিটারের এই বোতল ২৪ ঘণ্টা পর্যন্ত ঠান্ডা জল সংরক্ষণ করতে পারে। দাম প্রায় ১,৭৯৯ টাকা।

৫. মিনি এয়ার কুলার ডেস্ক বা ছোট ঘরের জন্য মিনি এয়ার কুলার এখন বেশ জনপ্রিয়। USB চালিত এই ডিভাইসে রয়েছে তিনটি ফ্যান স্পিড ও ওয়াটার ট্যাঙ্ক। বরফ ব্যবহার করলে ঠান্ডা হাওয়ার মাত্রা আরও বাড়ে। দাম প্রায় ৪৯৯ টাকা।

৬. অয়্যারলেস মোবাইল কুলার ও USB ফ্যানঃ গেমিং বা দীর্ঘক্ষণ ভিডিও করার সময় মোবাইল গরম হয়ে গেলে কাজে আসে অয়্যারলেস মোবাইল কুলার। পাশাপাশি ছোট USB ফ্যানও এখন ভ্রমণ ও অফিসে ব্যক্তিগত কুলিং ডিভাইস হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে।

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! নিহত ৩, আহত ২

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

পশ্চিমবঙ্গে পিএম শ্রী স্কুল চালু করতে উদ্যোগী রাজ্য সরকার, ঘটল মউ স্বাক্ষর

প্লাগ থেকে চার্জার খুলতে ভুলে যান? জেনে নিন মাসে কত বিদ্যুৎ খরচ হয়…

‘আগে তৈরি হলে মানুষকে ঘরছাড়া হতে হতো না’, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে নিশানা দিলীপের

ঘন ঘন ঝাপসা হয়ে যায় চশমার কাচ? এভাবে পরিষ্কারে করলে থাকবে ঝকঝকে…

ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, আগামী ২৪ ঘণ্টায় তোলপাড় হবে এই ৮ জেলা

ডায়মন্ড হারবারে প্রথম প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

জাঁকিয়ে বসেছে গরম, শরীর ঠান্ডা রাখতে ব্যবহার করুন ৬ স্মার্ট গ্যাজেট

সাদা না নীল, সোমবার কোন পোশাক পরলে শুভ ফল পাবেন?

শনিজয়ন্তীতে অসাধারণ যোগ! দোষ কাটাতে এই কাজগুলো করুন