অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মধ্যপ্রাচ্যে অশান্তির ধাক্কায় রীতিমতো বেসামাল শেয়ারবাজার। সেই সঙ্গে ডলারের তুলনায় টাকার দামে আরও পতন ঘটেছে। শুক্রবার (১৫ মে) এক ডলারের মূল্য দাঁড়িয়েছে ৯৬.০৭ টাকা। ১৬১ সূচক হারিয়েছে সেনসেক্স। ফলে লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।

এদিন সকালে অবশ্য দালাল স্ট্রিট খোলার সময়ে আভাস পাওয়া যায়নি, পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে দাঁড়াবে। ৭৫,৪৯৭ দশমিক ১০ সূচক নিয়ে শুরু হয়েছিল লেনদেন। তার পর দিনভর উত্থান-পতনের মধ্য দিয়েই এগিয়েছে। দুপুরের পরে গোঁত্তা মেরে নিচের দিকে নামে সেনসেক্স। তার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৬০ দশমিক ৭৩ পয়েন্ট খুঁইয়ে ৭৫,২৩৭ দশমিক ৯৯ সূচক নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স। নিফটি হারিয়েছে ২৯ দশমিক ১৫ সূচক। ধাতব সংস্থাগুলোর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারদর নিম্নমুখী হয়েছে।

শেয়ারবাজারে ধস নামার পাশাপাশি ডলারের নিরিখে টাকার দাম ক্রমশই পড়ছে। গত তিন ট্রেডিং সেশন ধরেই টাকার পতন চলছে। গতকাল বৃহস্পতিবার একসময় ডলারের বিপরীতে টাকা ৯৫.৯৫৭৫-এর সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। পরে সামান্য ঘুরে দাঁড়িয়েছিল। এদিন সকালে মার্কিন ডলারের তুলনায় ১১ পয়সা কম হয়ে ৯৫.৮৬ টাকায় লেনদেন শুরু করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, মার্কিন ট্রেজারি বন্ডের ফলন ঊর্ধ্বমুখী হওয়া এবং বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক অর্থ প্রত্যাহারের কারণে ভারতীয় মুদ্রার উপর চাপ আরও বেড়েছে। বাজার বন্ধের আগে আরও খানিকটা কমে গিয়ে ৯৬.১৪ টাকায় দাঁড়িয়েছে। যেভাবে টাকার পতন ঘটে চলেছে তাতে শিগগিরই ডলারের দাম ১০০ টাকা পেরিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩