সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিন্দু ধর্মে মন্দিরে দর্শন শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং আত্মিক শান্তি, মানসিক স্থিরতা এবং ইতিবাচক শক্তি অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়। তবে দিনের কোন সময়ে মন্দিরে যাওয়া সবচেয়ে শুভ, কোন সময়ে দর্শন এড়িয়ে চলা উচিত এবং কী কী নিয়ম মেনে চলতে হবে, এই বিষয়গুলি নিয়েই রয়েছে শাস্ত্রের স্পষ্ট নির্দেশ। জ্যোতিষাচার্য পণ্ডিত শৈলেন্দ্র পাণ্ডের ব্যাখ্যায় উঠে এসেছে সেই তথ্য।

 মন্দিরে দর্শনের শুভ সময় কোনটি ?

ভোরবেলা মন্দিরে গেলে কী ফল মেলে?

•ব্রহ্মমুহূর্ত অর্থাৎ ভোর ৪টা থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে দেবদর্শনের জন্য সর্বাধিক শুভ বলা হয়েছে।

•এই সময়ে পরিবেশ শান্ত ও নির্মল থাকায় প্রার্থনা ও ধ্যানে মন সহজেই একাগ্র হয়।

•দিনের শুরুতে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করলে কর্মে সাফল্য ও মানসিক প্রশান্তি লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।

•সকালে ভিড় তুলনামূলক কম থাকায় নিশ্চিন্তে পূজা ও দর্শন করা যায়।

সন্ধ্যায় মন্দিরে গেলে কী ফল মেলে?

•সূর্যাস্তের ৪৫ মিনিট আগে থেকে ৪৫ মিনিট পরে পর্যন্ত সময়ও দর্শনের জন্য শুভ বলে ধরা হয়।

•সারাদিনের ব্যস্ততার পর সন্ধ্যার আরতিতে অংশ নিলে মন শান্ত হয়।

•শাস্ত্র মতে, সন্ধ্যার প্রদীপের আরতি দর্শন করলে সংসারে শুভফল, সুখ ও সমৃদ্ধি আসে।

এই সময়গুলোতে মন্দিরে যাওয়া এড়ানোর পরামর্শ

•এই সময়কে দেবতার বিশ্রামের সময় হিসেবে ধরা হয়। তাই অনেক মন্দিরেই দরজা বন্ধ থাকে।

• রাতে শয়ন আরতির পর দেবতার দর্শন বা ঘণ্টা বাজানো শাস্ত্রসম্মত নয়।

•সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং সূতক চলাকালীন অধিকাংশ মন্দিরে দর্শন বন্ধ রাখা হয়।

মন্দিরে প্রবেশের আগে যে নিয়মগুলি মানার পরামর্শ

•সকালে স্নানের পরই দেবমূর্তি স্পর্শ করা উচিত।

• স্নান করা না থাকলে হাত, পা ও মুখ ধুয়ে শুধুমাত্র দর্শন করার পরামর্শ দেওয়া হয়েছে।

•দুপুর বা রাতে মন্দির বন্ধ থাকলে ঘণ্টা বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

•সন্ধ্যায় প্রদক্ষিণ করা শুভ হলেও শিবলিঙ্গ ও তুলসী পূজার ক্ষেত্রে শাস্ত্রবিধি মেনে চলার নির্দেশ রয়েছে।

 

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ