ভাইফোঁটা কেন হয়, কী ভাবে আসলে পালন করা উচিৎ, জানুন খুঁটিনাটি

এই দিনে যে ভাই তার বোনের কাছ থেকে ফোঁটা নেবে, তার নরকযাত্রা হবে না। ২৬ অক্টোবর দুপুর ২টো ৪২ মিনিট থেকে পড়েছে ভাইফোঁটার তিথি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটা (BHAI PHNOTA) বা ভ্রাতৃদ্বিতীয়ার আর খুব বেশি দেরি নেই। এই প্রথাকে বলা হয় যম দ্বিতীয়াও। বাঙালিদের কাছে এই নাম হলেও অবাঙালি বিভিন্ন রাজ্যে এই উৎসবের নাম ভাইদুজ, যম দ্বিতীয়া, ভাই টিকা, ভৌ বিজ প্রভৃতি। জেনে নিন এই দিনটির পৌরাণিক কাহিনী। ঠিক কী ভাবে পালন করা উচিৎ, দেখে নিন তাও।

পুরাণ অনুযায়ী, মৃত্যুর দেবতা যম একদিন তাঁর বোন যমুনার বাড়িতে গিয়েছিলেন বোনের আমন্ত্রণ রক্ষা করতে। সেই দিনটি ছিল কার্তিক মাসের দ্বিতীয় তিথি। ওইদিন যমুনা তাঁর দাদা যমের কপালে মঙ্গল তিলক এঁকেছিলেন। তারপর আরতি করে দাদাকে খাইয়েছিলেন। বোনের রান্নায় দক্ষতা দেখে খুশি হয়েছিলেন দাদা। শুধু তাই নয়, বোনের আন্তরিকতাতেও আপ্লুত হয়েছিলেন তিনি।

বোনের কাছে যম জানতে চেয়েছিলেন তিনি কী চান? তখন যমুনা বলেছিলেন, এই দিনে যেন সকল ভাই তাঁর বোনের কাছ থেকে ফোঁটা নেন। যম সেই আশির্বাদ করে বলেছিলেন, এই দিনে যে ভাই তার বোনের কাছ থেকে ফোঁটা নেবে, তার নরকযাত্রা হবে না। ২৬ অক্টোবর দুপুর ২টো ৪২ মিনিট থেকে পড়েছে ভাইফোঁটার তিথি। তিথি থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত।

ভাইফোঁটা নেওয়া উচিৎ পূর্বদিকে মুখ করে। তা একান্তই সম্ভব না হলে ফোঁটা নিতে হয় উত্তর-পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে। 

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের