ভূত চতুর্দশীর দিন যমের প্রদীপ জ্বালাতে হয়, জানেন কেন…

এই ঘটনা শুনেই যমরাজ বলেছিলেন, ভূত চতুর্দশীর দিনে দীপ জ্বালালে অকাল মৃত্যু হয় না। অন্য কাহিনীও প্রচলিত আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূত চতুর্দশী’র (BHOOT CHATURDASHI) দিন ১৪টি প্রদীপ জ্বালাতে হয়। খেতে হয় ১৪টি শাক। এই কথা সকলেরই জানা। কিন্তু জানেন কি এই দিনে যমের নামেও প্রদীপ জ্বালাতে হয়? কেন এই রীতি, জেনে নিন। এর পেছনে রয়েছে পুরাণ কাহিনী।

অকাল মৃত্যু যাতে না হয়, তাই ভূত চতুর্দশী’র দিনে জ্বালানো হয় যমের নামে প্রদীপ। সেই প্রদীপ চারমুখী। মানে নির্দেশ করে চারটি দিক। কেন এই প্রথা? পুরাণ অনুযায়ী, একদিন যম তাঁর দূতদেরকে প্রশ্ন করেছিলেন, কারও প্রাণ নেওয়ার সময় তাঁদের (যমদূত)দের কষ্ট হয় কি না। তাঁরা প্রথমে দ্বিধা নিয়ে ‘না’ বললেও। পরে একটি কাহিনী বলেন। যাতে বিচলিত হয়েছিলেন স্বয়ং যমরাজ।

হেম রাজার পুত্রের জন্মের পরে জ্যোতিষদের ভবিষ্যৎ গণনা ছিল, বিয়ের ঠিক চারদিনের দিন মৃত্যু হবে রাজপুত্রের। তারপরে রাজা তাঁর পুত্রকে যমুনা নদীর তিরে একটি গুহায় রেখে তাঁকে ব্রহ্মচারী হিসেবে বড় করতে শুরু করেছিলেন। একদিন সেই গুহার সামনেই ভ্রমণ করছিলেন রাজা হংসের কন্যা। রাজপুত্র এবং রাজকন্যা বিয়ে করেছিলেন গান্ধর্ব মতে। বিয়ের চারদিনের দিনে মৃত্যু হয়েছিল রাজপুত্রের। তখন নববধূ’র হৃদয় বিদারক কান্নার সময় কেঁদেছিলেন যমদূতরাও।

এই ঘটনা শুনেই যমরাজ বলেছিলেন, ভূত চতুর্দশীর দিনে দীপ জ্বালালে অকাল মৃত্যু হয় না। অন্য কাহিনীও প্রচলিত আছে। সেখানে কিন্তু প্রাণে বেঁচেছিলেন রাজপুত্র। আর প্রাণরক্ষা হয়েছিল নববধূর জন্যই।

রাজা হিমার পুত্রের বিয়ের চারদিনের মধ্যেই তাঁর মৃত্যু হবে সর্পদংশনে, ভবিষ্যৎবানী ছিল এমনটাই। তা জানতে পেরে নববধূ তাঁর স্বামীকে সেই দিন জাগিয়ে রেখেছিলেন। স্বামীকে স্ত্রী জাগিয়ে রেখেছিলেন গান ও গল্প শুনিয়ে। আর তাঁদের শয়নকক্ষের বাইরে জমা করে রেখেছিলেন সোনা এবং রূপোর অলঙ্কার, মুদ্রা। ছিল দীপ। যম তাঁদের ঘরের কাছে এলে প্রচুর সোনা, রূপো আর আলোতে তাঁর চোখ ধাঁধিয়ে যায়। শুধু তাই নয়, হিমার পুত্রবধূর গল্প ও গান শুনতে শুনতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ফলে রাজপুত্রের আর প্রাণ নেওয়া হলো না। আর এদিকে সেই দিনও পেরিয়ে গেল। যম এরপরে প্রস্থান করেছিলেন। আর রাজপুত্রের প্রাণরক্ষা হওয়ায় অভিশপ্ত দিনের পরের দিনে পালিত হয়েছিল ধনতেরাস।

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার