বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোজ একই ডাল, তরকারি কিংবা মাছের ঝাল খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। বিশেষ করে বর্ষার মরশুমে বাজারে সব রকম সব্জিও সহজে মেলে না। তাই অল্প কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু বরবটি-চিংড়ির ভর্তা। গরম ভাতের সঙ্গে এই পদ পরিবেশন করলে আলাদা করে আর কোনও পদ না থাকলেও দিব্যি জমে যাবে খাওয়াদাওয়া।

উপকরণ

•বরবটি — ১৫-২০টি
• কুচো চিংড়ি — ২০০ গ্রাম
•পেঁয়াজ — ১টি ছোট, কুচোনো
• রসুন — ৫-৭ কোয়া, কুচোনো
• কাঁচালঙ্কা — ২-৩টি
• শুকনো লঙ্কা — ২টি
• কালোজিরে — ১ চা চামচ
•হলুদ গুঁড়ো — ½ চা চামচ•

নুন — স্বাদমতো
•চিনি — ½ চা চামচ বা স্বাদমতো
•সর্ষের তেল — প্রয়োজনমতো

প্রণালী

প্রথমে চিংড়ি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এর সঙ্গে সামান্য নুন ও এক চিমটি হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে ১-২ টেবিল চামচ সর্ষের তেল গরম করে চিংড়িগুলি ভেজে তুলে রাখুন। এবার বরবটির দু’দিকের আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। সামান্য নুন দিয়ে বরবটি ভাপিয়ে নিন। চাইলে অল্প সর্ষের তেলে বরবটি হালকা ভেজেও নিতে পারেন। একই কড়াইয়ে প্রয়োজনমতো আরও একটু তেল দিয়ে পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। মিক্সারে ভাজা চিংড়ি, বরবটি, ভাজা পেঁয়াজ, রসুন ও কাঁচালঙ্কা দিয়ে মোটা করে বেটে নিন। একেবারে মিহি পেস্ট করার প্রয়োজন নেই। এবার কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল গরম করে কালোজিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বের হলে বরবটি-চিংড়ির মিশ্রণটি দিয়ে দিন। সামান্য হলুদ, নুন ও চিনি দিয়ে কম আঁচে ভাল করে নাড়তে থাকুন।

মিশ্রণটি কষতে কষতে যখন অতিরিক্ত জল শুকিয়ে যাবে এবং ভর্তা কড়াইয়ের গা ছেড়ে তেল ছাড়তে শুরু করবে, তখন আঁচ বন্ধ করে দিন। তৈরি বরবটি-চিংড়ির ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ