রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, বানিয়ে নিন ক্রিসপি হানি বাটার চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাইরে থেকে মুচমচে, আর ভেতরে জুসি ও নরম! রেস্তরাঁ স্টাইলের এই ক্রিসপি হানি বাটার চিকেন একবার খেলে বহুদিন ধরে মুখে স্বাদ লেগে থাকবে। খুবই সহজ কিছু উপকরণ দিয়ে ঝটপট ঘরেই বানিয়ে ফেলুন দারুণ এই পদটি-

উপকরণ

৫০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, ১ টেবিল চামচ সয়া সস, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১টি ডিম, ১/২ কাপ কর্নফ্লাওয়ার, ১/৪ কাপ ময়দা, ৩-৪ টেবিল চামচ মাখন, ১ টেবিল চামচ রসুন কুচি, ১/৪ কাপ মধু, ১ চা চামচ সয়া সস, ১/২ চা চামচ চিলি ফ্লেক্স, প্রয়োজনমতো তিল ও স্প্রিং অনিয়ন।

পদ্ধতি

প্রথমে একটি বাটিতে চিকেনের টুকরোগুলো নিয়ে সয়া সস, গোলমরিচ গুঁড়ো ও ডিম দিয়ে ভাল করে মেখে ১০-১৫ মিনিট রেখে দিন। এবার অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো এই মিশ্রণে দিয়ে ভালভাবে  মাখিয়ে নিন। প্যানে তেল গরম করে কোট করা চিকেনগুলো মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিন।

এবার আলাদা একটি প্যানে মাখন গলিয়ে এতে মিহি রসুন কুচি দিয়ে ৩০ সেকেন্ড হালকা সাঁতলে নিন, যাতে চমৎকার সুবাস বের হয়। এরপর প্যানে মধু, সামান্য সয়া সস ও চিলি ফ্লেক্স দিয়ে দিন। সস ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ক্রিসপি চিকেনগুলো দিয়ে দিন। সসের সাথে চিকেন ভাল করে নেড়েচেড়ে মিশিয়ে নিন, যাতে প্রতিটি টুকরোয় সস সমানভাবে লেগে যায়। ব্যস! নামানোর আগে ওপর থেকে সামান্য সাদা তিল ও স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন মজাদার ক্রিসপি হানি বাটার চিকেন। বিকেল বা সন্ধ্যার স্ন্যাকস হিসেবে এটি একাই একশ!

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি