গাঁদা ফুলেই লুকিয়ে পুষ্টির উপাদান , প্রোটিনের নতুন উৎসের ইঙ্গিত গবেষণায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাঁদা ফুল শুধু সৌন্দর্য বা উৎসবের অনুষঙ্গ নয়, ভবিষ্যতে তা হয়ে উঠতে পারে পুষ্টির নতুন উপাদান । সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, পরিচিত এই ফুলে রয়েছে উল্লেখযোগ্য মাত্রার উদ্ভিজ্জ প্রোটিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান, যা খাদ্যবিজ্ঞানীদের কাছে খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা। ফুল মানেই সৌন্দর্য, পুজো বা সাজসজ্জার কাজে ব্যবহারের দ্রব্য । Calendula officinalis বা পট মেরিগোল্ডে এমন কিছু প্রোটিন উপাদান মিলেছে, যা খাদ্যশিল্পে কার্যকর উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে প্রোটিনের চাহিদা বাড়ছে, অন্যদিকে খাদ্য উৎপাদনে টেকসই বিকল্পের খোঁজও চলছে। সেই জায়গায় এই ফুল বড় ভূমিকা নিতে পারে। কারণ, চাষের পর বিপুল পরিমাণ গাঁদা ফুল অব্যবহৃত অবস্থায় ফেলে দেওয়া হয়। সেই ‘ফ্লোরাল ওয়েস্ট’কে যদি পুষ্টিকর খাদ্য উপাদানে রূপান্তর করা যায়, তবে তা একদিকে খাদ্য অপচয় কমাবে, অন্যদিকে তৈরি করবে পরিবেশবান্ধব নতুন খাদ্য উৎস। গবেষণায় দেখা গিয়েছে, গাঁদা ফুলে রয়েছে উল্লেখযোগ্য মাত্রায় প্রোটিন, প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, ফেনলিক যৌগ ও ফ্ল্যাভোনয়েড। বিশেষ প্রক্রিয়ায় নিষ্কাশনের পর এই ফুল থেকে প্রায় ৯২ শতাংশ পর্যন্ত ক্রুড প্রোটিন পাওয়া গেছে, যার মধ্যে ‘অ্যালবুমিন’ নামের প্রোটিন অংশটি সবচেয়ে কার্যকর, যা জল ও তেল ধরে রাখার ক্ষমতা, ইমালসিফাইং বৈশিষ্ট্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণে সমৃদ্ধ।শুধু পুষ্টিগুণই নয়, গাঁদা ফুলের প্রোটিনের আরেকটি বড় শক্তি তার তাপ সহনশীলতা। গবেষণায় দেখা গেছে, এটি ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে এই ফুল , যা মটরশুঁটি বা ছোলার মতো প্রচলিত উদ্ভিজ্জ প্রোটিনের তুলনায় বেশি। ফলে বেকারি পণ্য, সালাদ ড্রেসিং, দুগ্ধবিকল্প খাবার বা নানা প্রসেসড ফুডে এই প্রোটিন ব্যবহার করার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে গবেষকরা এটাও স্পষ্ট করেছেন এখনও এই আবিষ্কার প্রাথমিক পর্যায়ে। গাঁদা ফুলের প্রোটিন মানুষের শরীরে কীভাবে কাজ করে, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তবু পরিচিত এক ফুল যে ভবিষ্যতের ‘সুপারফুড’ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, সেটাই এখন স্বাস্থ্য ও খাদ্যবিজ্ঞানের জগতে নতুন আলোচনার বিষয়। শুধু প্রোটিন নয়, গাঁদা ফুলে থাকা ফ্ল্যাভোনয়েড ও ফেনলিক যৌগ শরীরে প্রদাহ কমাতে এবং কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতেও সহায়ক হতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই প্রোটিন উচ্চ তাপমাত্রাতেও স্থিতিশীল থাকে যা প্রক্রিয়াজাত খাবার তৈরির ক্ষেত্রে বড় সুবিধা এনে দিতে পারে।বিশ্বজুড়ে টেকসই ও পরিবেশবান্ধব খাদ্য উৎসের খোঁজ যখন জোরদার হচ্ছে, তখন গাঁদা ফুলের মতো সহজলভ্য উদ্ভিদ নতুন আশা দেখাচ্ছে।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা