বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকেলের চায়ের সঙ্গে মুখরোচক কিছু খাবার থাকলে আড্ডার আনন্দই আলাদা। রোজকার পেঁয়াজি, বেগুনি কিংবা আলুর চপ খেতে খেতে একঘেয়েমি লাগলে বানিয়ে ফেলতে পারেন কাঁকড়ার মুচমুচে পাকোড়া। বাইরে সোনালি ও কুড়মুড়ে আস্তরণ, ভিতরে মশলাদার কাঁকড়ার মাংস, এই লোভনীয় খাবার মন জয় করবে খাবারপ্রেমীদের। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যাবে এই সুস্বাদু পদ। 

উপকরণ

 ২৫০ গ্রাম কাঁকড়ার মাংস, ১ কাপ বেসন, ২ টেবিল চামচ চালের গুঁড়ি, ১টি মাঝারি পেঁয়াজ কুচি, ২-৩টি কাঁচালঙ্কা কুচি, ১ চা চামচ আদা-রসুন বাটা, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, আধ চা চামচ হলুদ গুঁড়ি, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ি, আধ চা চামচ জিরে গুঁড়ি, আধ চা চামচ গরমমশলা, ১ টেবিল চামচ লেবুর রস এবং স্বাদমতো নুন। এছাড়াও লাগবে পরিমাণমতো জল ও সাদা তেল।

পদ্ধতি

প্রথমে কাঁকড়ার মাংস ভাল করে পরিষ্কার করে নিন। খোসার কোনও অংশ যাতে মাংসের সঙ্গে মিশে না থাকে, সে দিকে বিশেষ নজর দিন। এবার একটি পাত্রে কাঁকড়ার মাংস নিয়ে তাতে আদা-রসুন বাটা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ি, গরমমশলা, নুন ও লেবুর রস মিশিয়ে নিন। সমস্ত মশলা ভাল করে মাখিয়ে ঢাকা দিয়ে অন্তত ২০ মিনিট ম্যারিনেট হতে দিন।

আরও পড়ুনঃ শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

অন্য একটি পাত্রে বেসন ও চালের গুঁড়ি নিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা ও ধনেপাতা মেশান। এ বার ম্যারিনেট করা কাঁকড়ার মাংস দিয়ে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। খেয়াল রাখবেন, মিশ্রণ যেন বেশি পাতলা না হয়। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে নিন। তেল মাঝারি গরম হলে চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে এক পিঠ প্রায় ২ মিনিট ভাজার পর উল্টে দিন। দু’পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত আরও ২-৩ মিনিট ভাজুন। ভিতরের কাঁকড়ার মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কি না, অবশ্যই দেখে নেবেন।

সব শেষে পাকোড়াগুলি তেল থেকে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন ধনেপাতার চাটনি, কাসুন্দি কিংবা পেঁয়াজের টুকরোর সঙ্গে। সামান্য লেবুর রস ছড়িয়ে দিলেই স্বাদ হবে আরও জমজমাট।

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের