বর্তমানে নেটদুনিয়ায় রাজত্ব করছে এরিক সোলহেমের তোলা আকর্ষিক ভিডিওটি

এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এবং চন্দ্রশীলার চূড়ার কাছাকাছি অবস্থিত একটি মন্দির। মন্দিরটি প্রায় 3,690 মিটার (12,106 ফুট) উচ্চতায় অবস্থিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরওয়ের কুটনীতিবিদ এরিক সোলহেম, যিনি অনলাইনে ভাইরাল পোস্ট করার জন্যই সুপরিচিত। সম্প্রতি, তিনি তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির, সেই তুঙ্গনাথের একটি চিত্তাকর্ষক ভিডিও শেয়ার করে নেটিজেনদের একেবারে মন্ত্রমুগ্ধ করেছেন। পাঁচটি পঞ্চ কেদার মন্দিরের মধ্যে সর্বোচ্চ, তুঙ্গনাথ। এমনকি বিশ্বের সর্বোচ্চ শিব মন্দিরগুলির মধ্যে একটি হল এই মন্দির। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এবং চন্দ্রশীলার চূড়ার কাছাকাছি অবস্থিত একটি মন্দির। মন্দিরটি প্রায় 3,690 মিটার (12,106 ফুট) উচ্চতায় অবস্থিত। আসলে এখন ডিজিটাল মাধ্যমের যুগ, তাই কোনও চমৎকার এবং আকর্ষণীয় কিছু ভাইরাল হতে বেশি দেরি লাগে না। তেমনি এরিক সোলহেমের তোলা সমস্ত ছবি এবং ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই কারণে সম্প্রতি তাঁর তোলা তুঙ্গনাথ মন্দিরের ভিডিওটিও নেটিজেনদের নজর কেড়েছে।

তুঙ্গনাথের বায়বীয় দৃশ্যের ভিডিওটিও নেটিজেনদের মন্ত্রমুগ্ধ করেছে। এরিকের শেয়ার করা ভিডিওটিতেও দেখা যাচ্ছে, তুষারে ঢাকা মন্দিরের একটি সুন্দর বায়বীয় দৃশ্য। যেটি নিঃসন্দেহে খুবই আশ্চর্যজনক এবং অস্বাভাবিক। মন্দিরটি সম্পূর্ণ তুষারে ঢাকা, তবে এই মন্দিরের ছাদের উপরে তিনজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছে। যা কিনা একেবারেই অবিশ্বাস্য! বিশ্বের সর্বোচ্চে অবস্থিত মহাদেবের এই মন্দিরটি, প্রায় ৫০০০ বছর পুরানো। ক্লিপটি এখনও পর্যন্ত 709 লাখ ভিউজ অতিক্রম করেছে এবং এখন পর্যন্ত 50,000 টিরও বেশি লাইক অর্জন করেছে৷

টুইটারে শেয়ার করা এই ভিডিওটি দেখে একাধিক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “তুঙ্গনাথ মহাদেব মন্দির, পঞ্চ কেদারের মধ্যে একটি। মন্দিরের ট্র্যাকটি অসাধারণ। একটু উপরে চন্দ্রশীলা যেখান থেকে হিমালয় পর্বতশৃঙ্গের 270-ডিগ্রি প্রশস্ত দৃশ্য দেখা যায়… অবিশ্বাস্য ভারত।” অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন , “শীতকালে তুঙ্গনাথে থাকাটা একটা ট্রিট… কয়েক ঋতু আগে সেখানে ট্রেক করেছিলাম।” আর একজন নেটিজেন লিখেছিলেন, “এটা তুঙ্গনাথ মন্দির, সেই ট্রেকটা কখনই ভুলতে পারব না যেটা আমার নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল কিন্তু বরফের দৃশ্য শুধু।”

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?