দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধনতেরাসে লক্ষ্মী ও গণেশের সঙ্গে পূজিত হন আরও দু’ই দেবতা, জেনে নিন কে কে

নিজস্ব প্রতিনিধি: মূলত অবাঙালিদের উৎসব ধনতেরাস (DHANTERAS)। কালী পুজোর আগে হয় ধনতেরাস। এই সময় হয় লক্ষ্মী ও গণেশের পুজো। বাঙালিদের লক্ষ্মীপুজো হয় দুর্গাপুজোর ১ সপ্তাহ পরেই। এই লক্ষ্মীপুজো ‘কোজাগরী’ নামে পরিচিত। তবে এই লক্ষ্মী মূলত দু’হাতের।

আর বাঙালিদের কালীপুজোর সময় অবাঙালিদের লক্ষ্মীপুজো হয়। শুধু লক্ষ্মী নয়, তাঁর সঙ্গে পূজিত হন গণেশও। উল্লেখ্য, অবাঙালিদের লক্ষ্মী দেবীকে দেখা যায় মূলত চার হাত বিশিষ্ট। এই লক্ষ্মীপুজোর আগের দিনই হয় ‘ধনতেরাস’। এই সময় সোনা কেনেন ধর্মবিশ্বাসীরা। মনে করা হয় সোনা কিনলে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পায়। শুধু তাই নয় ঘরে আসে সুখ-শান্তি। তবে সোনা ছাড়াও যে কোনও ধাতু কিনলেও একই ফল লাভ হয়, বলে বলা হয়ে থাকে।

শুধু তাই নয়। ধনতেরাসের সময়ে কেনা হয় ঝাঁটাও। এই চল অবাঙালিদের মধ্যেই বেশি দেখা যায়। মনে করা হয় ঝাঁটা কিনলে এবং ঘর পরিষ্কার করলে শান্তি বিরাজ করে। গৃহে আগমন ঘটে দেবী লক্ষ্মীর। অনেকে আবার মন্দিরেও ঝাঁটা দান করেন। বলা হয় ঝাঁটা প্রকাশ্যে রাখতে না। দাঁড় করিয়ে না রাখার কথাও বলা হয়। এই সময় না কি ঝাঁটাতে পাও লাগাতে নেই।

 এই দিনে লক্ষ্মী ও গণেশের সঙ্গে আরাধনা করা হয় আরও দু’ই দেবের। লক্ষ্মী দেবী যেমন ধনসম্পদের দেবী, গণেশও তেমনই সিদ্ধিদাতা। তাঁদের সঙ্গে পুজো করা হয় কুবের এবং ধন্বন্তরি’র। কুবের হলেন ধনসম্পদের দেবতা এবং যক্ষ উপদেবতাদের রাজা। আর ধন্বন্তরি হলেন দেবতাদের চিকিৎসক। তাই সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্থ জীবনের কামনাতেই এই চার দেব-দেবীর পুজো করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

সামাজিক ট্যাবু নাকি বাস্তবতা, পিরিয়ড নিয়ে সরাসরি জেমিমা রদ্রিগেজ

মাইক্রোসফটের বড় ঘোষণা, ভারতে কমলো এক্সবস্ক গেম পাসের দাম

বাংলার এই সীমান্ত শহর থেকেই ভিসা ছাড়াই চলে যান ভুটানে

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ