সহজ পদ্ধতিতে বানিয়ে নিন পুষ্টিকর ডিমের কোপ্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি প্রধানত মাছে ভাতে হলেও বর্তমান প্রজন্মের কাছে মাছের থেকে ডিম বেশি পছন্দের। বড়রা তো বটেই বিশেষত ছোটরা মাছের থেকে  ডিম বেশি পছন্দ করে। কারণ মাছের মত ডিমের ক্ষেত্রে কাঁটা বাছার কোনোও ঝামেলা থাকে না। পাশাপাশি চিকিৎসকদের মতেও দৈনন্দিন ডায়েটে ডিম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দৈনন্দিন এই খাবারেও কখনো কখনো স্বাদ বদল জরুরি হয়ে পড়ে। সে ক্ষেত্রে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন ভিন্ন স্বাদের ডিমের কোপ্তা(Dimer kopta)।

উপকরণ:

১.ডিম

২.নুন

৩.লঙ্কার গুঁড়ো

৪.হলুদ গুঁড়ো

৫.জিরে গুঁড়ো

৬.ধনে গুঁড়ো

৭.তেজপাতা, দারুচিনি, এলাচ

৮.নারকেল পাউডার

৯.চেরা কাঁচালঙ্কা

১০.সাদা তেল

প্রনালী:

প্রথমেই একটি মিক্সিং বোলে ৬ টি ডিম ফাটিয়ে নিতে হবে। তারপর স্বাদমতো নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিন। এবার ফয়েল পেপারে ফেটানো ডিমের পাত্রটি ভালো করে মুড়ে নিন। এবার একটি কড়াইতে জল বসিয়ে ফয়েলে মোড়া ডিমের পাত্রটি বসিয়ে ভাপিয়ে নিতে হবে। ডিম ভাপানো হয়ে গেলে পাত্রটি নামিয়ে নিন। এবার ভাপা ডিম ঠান্ডা হলে ছোট আকারে কেটে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে দারুচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে ১ কাপ পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে ১ চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে মিশে গেলে এর সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালোকরে কষিয়ে নিতে হবে। এরপর ৪ টেবিল চামচ নারকেল পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।এবার পরিমানমতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভি তৈরি হয়ে গেলে তাতে ডিমের টুকরো গুলো দিয়ে ভালো করে মিশিয়ে কয়েকটা চেরা কাঁচালঙ্কা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের কোপ্তা।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?