বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

Share:

নিজস্ব প্রতিনিধি: বেগুন ভাজা, বেগুন পোড়া এগুলো বাঙালির চেনা। কিন্তু এই পরিচিত বেগুনেই যদি আসে ইতালিয়ান টুইস্ট? বেগুনের নরম শাঁস, টক-মিষ্টি টমেটো সস আর গলে যাওয়া মোজারেলা-পারমিজান চিজ সব মিলিয়ে তৈরি হয় দুর্দান্ত এগপ্ল্যান্ট পারমিজিয়ানা। সন্ধ্যার স্ন্যাকস হোক বা বাড়িতে ছোটখাটো আড্ডা, এই পদ টেবিলে রাখলে নজর কাড়বেই। সবচেয়ে মজার বিষয়, খুব অল্প সময়েই এই রান্না তৈরি করে নিতে পারেন। 

উপকরণ

বড় আকারের বেগুন

টমেটো পাল্প

মোজারেলা চিজ — প্রয়োজনমতো

পারমিজান চিজ — প্রয়োজনমতো

পেঁয়াজ কুচি — আধা কাপ

গাজর কুচি — আধা কাপ

তুলসি পাতা

ময়দা — প্রয়োজনমতো

অলিভ অয়েল — প্রয়োজনমতো

নুন — স্বাদমতো

পদ্ধতি

বেগুন ভাল করে ধুয়ে লম্বা করে পাতলা স্লাইস করে কাটুন। এবার সামান্য নুন ছড়িয়ে প্রায় ২০ মিনিট রেখে দিন। এতে বেগুনের বাড়তি জল বেরিয়ে যাবে। পরে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে বেগুনের টুকরোগুলি ভাল করে মুছে নিন। এবার বেগুনের প্রতিটি টুকরোর গায়ে হালকা করে ময়দা মাখিয়ে নিন। প্যানে অলিভ অয়েল গরম করে বেগুনের টুকরোগুলি দু’পিঠ সোনালি-বাদামি করে ভেজে তুলে রাখুন। অন্য একটি প্যানে সামান্য অলিভ অয়েল গরম করে পেঁয়াজ ও গাজর কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর টমেটো পাল্প, স্বাদমতো নুন এবং কয়েকটি তুলসি পাতা দিয়ে দিন। মাঝারি আঁচে প্রায় ২০ মিনিট রান্না করুন। টমেটো ভালভাবে সেদ্ধ হয়ে ঘন হয়ে এলে নামিয়ে রাখুন। এবার একটি বেকিং ডিশে প্রথমে পাতলা করে টমেটো সস ছড়িয়ে দিন। তার উপর সাজিয়ে দিন ভাজা বেগুন। এরপর আবার টমেটো সস, মোজারেলা এবং পারমিজান চিজ দিন। এভাবে একের পর এক বেগুন, সস ও চিজের স্তর তৈরি করতে থাকুন। সবশেষে ওপর থেকে ভাল করে পারমিজান চিজ ছড়িয়ে দিন। বেকিং ডিশটি গ্যাসে বসিয়ে প্রায় ৩০-৪০ মিনিট বেক করুন। ওপরের চিজ গলে সোনালি হয়ে এলে বুঝবেন এগপ্ল্যান্ট পারমিজিয়ানা তৈরি।

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ