তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা

Share:

নিজস্ব প্রতিনিধি: করলা মানেই অনেকের কাছে তেতো স্বাদের স্বাস্থ্যকর সবজি!  তবে একটু ভিন্নভাবে রান্না করলে এই করলাই হয়ে উঠতে পারে দুপুরের খাবারের অন্যতম আকর্ষণ। সর্ষে, পোস্ত আর কাঁচালঙ্কার ঝাঁঝে তৈরি ‘করলা ভাপা’ এমনই একটি ঘরোয়া বাঙালি পদ, যা বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায়। খুব কম উপকরণে অল্প সময়েই তৈরি করা যায় এই সুস্বাদু রেসিপিটি।

উপকরণ

৫টি মাঝারি আকারের করলা, ১ চা চামচ সাদা সর্ষে, ১ চা চামচ কালো সর্ষে, ১ চা চামচ পোস্ত, ২টি কাঁচালঙ্কা,  ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ২ টেবিল চামচ খাঁটি সর্ষের তেল, সামান্য জল।

প্রদ্ধতি

প্রথমে করলা ভাল করে ধুয়ে পাতলা গোল গোল করে কেটে নিন। নুন ও সামান্য হলুদ মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর সাদা ও কালো সর্ষে কাঁচালঙ্কার সঙ্গে বেটে বা ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। আলাদা করে পোস্তও সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিন। এবার সর্ষে ও পোস্তর পেস্ট একসঙ্গে মিশিয়ে তাতে হলুদ, নুন এবং এক চামচ সর্ষের তেল মিশিয়ে নিন। কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে করলার টুকরোগুলি হালকা নেড়ে নিন। বেশি ভাজবেন না। এরপর সর্ষে  ও পোস্তর মিশ্রণটি ঢেলে প্রয়োজন হলে সামান্য জল দিন। ঢেকে মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন, যাতে করলা নরম হয়ে যায় এবং মশলা ভালভাবে মিশে যায়। শেষে ঝোল শুকিয়ে মাখামাখা হলে উপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। কাঁচালঙ্কা দিয়ে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

করলায় রয়েছে ভিটামিন সি, ফাইবার ও বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট। বর্ষাকালে মুখের স্বাদ ফিরিয়ে আনতে এবং দৈনন্দিন খাদ্যতালিকায় একটি স্বাস্থ্যকর সবজির পদ হিসেবে করলা ভাপা রাখতে পারেন। তবে কোনও নির্দিষ্ট রোগের চিকিৎসার বিকল্প হিসেবে নয়, বরং সুষম খাদ্যের অংশ হিসেবেই এটি খাওয়া উচিত।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক