পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির হেঁশেলে যে কোনও অসম্ভবকেই সুস্বাদু বাস্তবে রূপ দেওয়া সম্ভব! যদি মাটন খেতে মন চায়, তাহলে পেঁয়াজ-রসুনের বদলে হিং আর খাঁটি ঘি-এর মেলবন্ধনে তৈরি করে নিন বিহারের ঐতিহ্যবাহী ‘মৈথিলী মাংস‘। মুখে দিলেই গলে যাওয়া মাটনের টুকরো আর হিং-এর চেনা সুগন্ধের এই যুগলবন্দি ভোজকে করে তুলবে একদম রাজকীয়।

উপকরণ

৫০০ গ্রাম খাসির মাংস, ১/২ কাপ টক দই, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ হিং, ২ চামচ  ঘি, ৪-৫ চামচ সর্ষের তেল, পরিমাণমতো  লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও দারচিনির গুঁড়ো, ৪-৫টি ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনির টুকরো, সামান্য চিনি, গরম জল ও স্বাদমতো নুন।

পদ্ধতি

একটি বড় পাত্রে মাংসের সাথে টক দই, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, দারুচিনি গুঁড়ো, আদাবাটা এবং হাফ চা চামচ হিং খুব ভাল করে মাখিয়ে নিন। মশলা মাখানো মাংসটি কমপক্ষে ২ ঘণ্টা ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দিন। কম আঁচে ঢাকা দিয়ে মাংসটা রান্না হতে দিন। মাংসটি এক কাপ গরম জল দিয়ে প্রেশার কুকারে ৩টি সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন। মাংস সেদ্ধ হয়ে গেলে অন্য একটি কড়াইতে ঘি গরম করুন। ঘিয়ে এক চিমটে চিনি দিন। চিনি গলে সুন্দর লালচে রং ধরলে তার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনির টুকরো এবং বাকি হাফ চামচ হিং ফোড়ন দিন। ব্যাস! তৈরি আপনার গরম গরম দুর্দান্ত স্বাদের নিরামিষ মৈথিলী মাটন। পুজো বা যে কোনও উৎসবের দিনে গরম ভাত, সুগন্ধি পোলাও, কিংবা ফুলকো লুচি-পরোটার সাথে এটি পরিবেশন করুন।

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

রাজ্যে কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল