১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন গ্রাহকদের জন্য ফের এক টাকার রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। Freedom 2.0  অফারের আওতায় মাত্র ১ টাকায় ২৪ দিনের মোবাইল পরিষেবা পাওয়া যাচ্ছে। এই সময়ের মধ্যে রয়েছে প্রতিদিন 1 GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি SMS। ফলে ২৪ দিনের মেয়াদে মোট ২৪GB ডেটা ও ২,৪০০টি SMS ব্যবহারের সুযোগ থাকছে।

কী কী সুবিধা মিলবে?

BSNL-এর এই বিশেষ অফার মূলত নতুন গ্রাহকদের জন্য  অর্থাৎ যাঁরা নতুন করে BSNL-এর SIM নিচ্ছেন এবং প্রথম রিচার্জ করছেন, তাঁরাই এই সুবিধা পাবেন। বর্তমান BSNL গ্রাহকদের জন্য এই অফার প্রযোজ্য নয়। এই রিচার্জে প্রতিদিন ১GB ডেটা দেওয়া হচ্ছে। ২৪ দিনের সম্পূর্ণ মেয়াদে হিসেব করলে মোট ২৪GB ডেটা পাওয়া যাবে। পাশাপাশি দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে।SMS-এর ক্ষেত্রেও রয়েছে সুবিধা। প্রতিদিন ১০০টি করে SMS পাওয়া যাবে।

এই প্ল্যানের মেয়াদ কতদিন?

এই রিচার্জের বৈধতা ২৪ দিন। তবে এই অফারটি সীমিত সময়ের জন্য। BSNL-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অফারটি চালু থাকার কথা বলা হয়েছে। এই অফার অনলাইনে পাওয়া যাবে না। এটি BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত রিটেলারের কাছে গিয়ে ক্লেইম করতে হবে।KYC সম্পূর্ণ করার পর সিম কার্ড দেওয়া হবে। তারপর সেটি 1 টাকার প্ল্যানে চালু করতে হবে। অ্যাক্টিভেশন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পরবর্তী 24 দিনের জন্য সমস্ত সুবিধা উপভোগ করা যাবে। BSNL আরও বেশি গ্রাহক তাদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতেই এই বিশেষ প্ল্যান নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। এটি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির FRC প্ল্যান শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রযোজ্য।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের