অবসরের পর নিশ্চিত আয় চাইছেন? সরকারি এই স্কিমে সামান্য বিনিয়োগেই ২০,০০০ টাকা পেনশন পাবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাকরি বা ব্যবসা জীবনে নিয়মিত আয় থাকায় সংসারের খরচ সামলানো কঠিন হয় না। কিন্তু আসল চিন্তা শুরু হয় ৬০ বছর বয়সের পর, যখন নিয়মিত উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। অবসরের পরেও যাতে আর্থিক স্বাধীনতা বজায় রাখা যায়, তার জন্য প্রয়োজন একটি সঠিক অবসরকালীন পরিকল্পনা বা Retirement Planning। কেন্দ্রীয় সরকারের National Pension System (NPS) এই লক্ষ্য পূরণের অন্যতম সেরা এবং সুরক্ষিত মাধ্যম। আপনি যদি অবসরের পর প্রতি মাসে ২০,০০০ টাকা নিশ্চিত পেনশন পেতে চান, তবে আজই বিনিয়োগ করুন এই স্কিমে!

কিভাবে এই সুবিধা মিলবে?

নিয়ম অনুযায়ী, ৬০ বছর বয়সে NPS-এর জমা টাকা সাধারণত দুটি অংশে ভাগ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৬০ শতাংশ অর্থ এককালীনভাবে তুলে নেওয়ার সুযোগ থাকে। বাকি ৪০ শতাংশ অর্থ অ্যানুইটি কেনার জন্য ব্যবহার করতে হয়, যার মাধ্যমে নিয়মিত পেনশন পাওয়া যায়। তবে পেনশনের পরিমাণ বাড়াতে চাইলে অবসরের সময় অ্যানুইটিতে আরও বেশি অর্থ বিনিয়োগ করার বিকল্প থাকতে পারে। নির্দিষ্ট শর্ত ও প্রযোজ্য NPS নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ বা ১০০ শতাংশ অর্থ অ্যানুইটিতে ব্যবহার করলে সেই অনুযায়ী পেনশনের পরিমাণও পরিবর্তিত হতে পারে।

কত টাকার NPS ফান্ড তৈরি করতে হবে?

ধরে নেওয়া যাক, অবসরের সময় অ্যানুইটি সংস্থাগুলির বার্ষিক সুদের হার গড়ে ৬ শতাংশ। ২০,০০০ টাকা × ১২ মাস = ২,৪০,০০০ টাকা । ৬% সুদের হারে বছরে ২.৪০ লাখ টাকা পেতে হলে আপনার অ্যানুইটি তহবিলে অন্তত ৪০ লাখ টাকা  থাকতে হবে। যেহেতু এই  টাকা আপনার মোট ফান্ডের ৪০ শতাংশ, সেই অনুযায়ী আপনার মোট NPS ফান্ড হতে হবে ১ কোটি টাকা। সাধারণত  বাস্তবে আপনার বয়স, বাজার পরিস্থিতি, ফান্ড ম্যানেজারের পারফরম্যান্স এবং সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী এই সুদের হার ও পেনশনের পরিমাণ কিছুটা পরিবর্তিত হতে পারে।

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

দেড় বছর আগে প্রেমের বিয়ে, ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতি দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা