আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেনে নিন ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী’র কোন কোন রূপের পুজো করা হয়

নিজস্ব প্রতিনিধি: ধনতেরাসের (DHANTERAS) দিন দেবী লক্ষ্মী’র পুজো করা হয়, একথা সকলেরই জানা। তবে জানেন কি ধনসম্পদের দেবী’র কোন কোন রূপের আরাধনা করা হয়? এই দিনে লক্ষ্মী’র তিনটি রূপের উপাসনা করা হয়। সেই সঙ্গে উপাসনা করা হয় সিদ্ধিদাতা গণেশ, দেব চিকিৎসক ধন্বন্তর এবং ধনদেব কুবেরের।

ধনতেরাসের দিনে দেবী মহালক্ষ্মী, মহাকালী এবং সরস্বতী- এই তিন রূপে পূজিতা হন দেবী লক্ষ্মী। দেবী দুর্গার অপর রূপ দেবী কালী। আর দুর্গা’র মেয়ে দেবী লক্ষ্মী ও সরস্বতী। তাহলে কেন মহালক্ষ্মী, মহাকালী এবং সরস্বতীকে লক্ষ্মী’র রূপ বলা হচ্ছে, এই ভেবে অবাক হচ্ছেন?

পুরাণ বলে, যিনি মহামায়া তিনিই দেবী মহাকালী। তিনিই মহালক্ষ্মী। তিনিই সরস্বতী। তিনিই সৃষ্টিকারী, রক্ষাকারী এবং বিনাশকারী। তিনি ‘একম’ আবার তিনিই নিরাকার। উল্লেখ্য, দুর্গাপুজোর সময় দেবী দুর্গা’র ন’টি রূপের পুজো হয়। ‘কলা বৌ’ মানে নবপত্রিকা। এই নবপত্রিকায় রয়েছে ৯টি গাছের শাখা। এই শাখাগুলিকেই দেবী’র রূপ হিসেবে পুজো করা হয়। নবপত্রিকা’র একটি পাতা, ধানপাতা। ধানপাতা মানে লক্ষ্মী। অপর একটি পাতা কচু পাতা। কচুপাতা মানে দেবী কালিকা। মহাকালী’র এক রূপ কালী।

আবার অনেকে বলেন, লক্ষ্মী ও মহালক্ষ্মী আলাদা। অনেকের মতে লক্ষ্মী ও মহালক্ষ্মী একই। কোথাও তিনি দ্বিভুজা আবার কোথাও তিনি চতুর্ভূজা। উল্লেখ্য, দেবী দুর্গার সঙ্গে পূজিতা হন তাঁর দু’ই সখী জয়া ও বিজয়া। অনেকে বলেন লক্ষ্মী ও সরস্বতী’র অপর রূপ জয়া, বিজয়া। আবার কোথাও লক্ষ্মী’র সঙ্গেই পূজিতা হন জয়া এবং বিজয়া। দুর্গা’র অপর রূপ বলা হয় দেবী জগদ্ধাত্রীকে। তাঁর সঙ্গেও দেখা যায় জয়া এবং বিজয়াকে। আসলে বিশ্বাস, সর্বশক্তিমান একজনই। কারও বা বিশ্বাস ‘পজেটিভ এনার্জি’। তারই পুজো করা হয় বিভিন্ন রূপে।

Published by:

Share Link:

More Releted News:

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

গরমে দ্রুত নষ্ট হচ্ছে দুধ? দীর্ঘদিন তাজা রাখতে জানুন ৫টি সহজ টিপস

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ