লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবারে (৬ অগস্ট) এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে সোনার দামে পরিবর্তন দেখা গিয়েছে। গয়না কেনার ক্ষেত্রে মেকিং চার্জ এবং ৩ শতাংশ জিএসটি যোগ হওয়ায় চূড়ান্ত মূল্য আরও কিছুটা বেশি হতে পারে। শুধু কলকাতাই নয়, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু সহ দেশের অন্যান্য বড় শহরেও আজ সোনার দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে।

কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১৪,৯৭৩ টাকা। গতকালের থেকে ২৮৯ টাকা বাড়ল। আর  ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৩,৭২৫ টাকা, গতকালের থেকে ২৬৫ টাকা বেড়েছে। পাশাপাশি, আজ কলকাতায় রুপোর দাম প্রতি গ্রাম প্রায় ২৪০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৪৯,৮৬০ টাকা। গতকাল বুধবারের চেয়ে এক লাফে ২, ৮৭০ টাকা বেড়েছে। হায়দরাবাদে ২৪ ক্যারেট সোনার দাম  ১,৪৯,৭৩০ টাকা (প্রতি ১০ গ্রাম)।  মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার দাম ১৪৯৭৩০ টাকা আর চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম ১,৫০,০০০ টাকা।

বিশেষজ্ঞদের মতে, যাঁরা বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কিনতে চান, তাঁদের প্রতিদিনের বাজারদর নজরে রাখা উচিত। একই সঙ্গে গয়না কেনার সময় BIS হলমার্ক এবং HUID নম্বর পরীক্ষা করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সোনার বিশুদ্ধতা নিয়ে কোনও সমস্যা না হয়। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম বৃদ্ধি, মার্কিন ডলারের ওঠানামা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার জেরেই এই পরিবর্তন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান