ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়াবেটিস নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরেই প্রতিদিন ইনসুলিন নেওয়া বহু রোগীর রুটিনের অংশ। তবে সম্প্রতি ভারতে এসেছে সপ্তাহে একবার নেওয়া যায় এমন ইনসুলিন। এরপর থেকেই প্রশ্ন উঠছে রোজের ইনসুলিন কি এবার অতীত? নাকি সাপ্তাহিক ইনসুলিনই ভবিষ্যৎ? এই বিষয়েই মতামত জানিয়েছেন ডায়াবেটিস বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে একবার নেওয়া ইনসুলিন (Insulin Icodec)  দীর্ঘমেয়াদি বেসাল ইনসুলিন, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, এটি HbA1c কমানোর ক্ষেত্রে প্রতিদিনের বেসাল ইনসুলিনের মতোই কার্যকর, এমনকি কিছু ক্ষেত্রে সামান্য ভাল ফলও দিতে পারে। সবচেয়ে বড় সুবিধা হল, বছরে ৩৬৫টি ইনজেকশনের বদলে মাত্র ৫২টি ইনজেকশনই যথেষ্ট হতে পারে। তবে চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য, এই ইনসুলিন সবার জন্য নয়। বিশেষ করে যাঁদের টাইপ-২ ডায়াবেটিস রয়েছে এবং দীর্ঘমেয়াদি বেসাল ইনসুলিন প্রয়োজন, কিন্তু প্রতিদিন ইনজেকশন নিতে অসুবিধা হয় বা নিয়মিত ইনসুলিন নিতে ভুলে যান, তাঁদের জন্য এটি উপযোগী হতে পারে। অন্যদিকে অনেক টাইপ-১ ডায়াবেটিস রোগী বা যাঁদের খাবারের সঙ্গে মিলিয়ে অতিরিক্ত ইনসুলিনের প্রয়োজন হয়, তাঁদের ক্ষেত্রে এখনও প্রতিদিনের চিকিৎসা পদ্ধতিই প্রয়োজন হতে পারে।

সপ্তাহে একবার ইনসুলিন নেওয়ার ফলে রোগীদের চিকিৎসা মেনে চলার প্রবণতা বাড়তে পারে। প্রতিদিন ইনজেকশনের মানসিক চাপ কমবে এবং অনেকের জীবনযাত্রাও সহজ হবে। তবে ডোজ নির্ধারণ, ইনসুলিন পরিবর্তন বা সাপ্তাহিক ইনসুলিন শুরু করার সিদ্ধান্ত অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, সাপ্তাহিক ইনসুলিন যতই আধুনিক হোক না কেন, এটি প্রতিদিনের রক্তে শর্করা পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে জীবনযাত্রার পরিবর্তন এখনও সমানভাবে গুরুত্বপূর্ণ।

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব