এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকেলের দিকে হালকা খিদে পেলেই মন চলে যায় বাইরের খাবারের দিকে। কিন্তু কম সময়ে যদি বাড়িতেই স্বাস্থ্যকর খাবার বানানো যায় তাহলে ব্যাপারটা আরও জমে যাবে। বাড়িতে থাকা কয়েকটি সহজ উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন ওটস, খেজুর ও নানা বাদামে ভরা পুষ্টিকর লাড্ডু। রান্নার ঝামেলাও প্রায় নেই, আবার আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজনও পড়ে না। সকালের ব্যস্ততায় দ্রুত কিছু খেয়ে বেরোনোর আগে, বিকেলের টিফিনে কিংবা ওয়ার্কআউটের আগে এই লাড্ডু হতে পারে ঝটপট একটি স্ন্যাকস। বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। একবার বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিলে কয়েকদিন ধরে খাওয়ার সুযোগও রয়েছে। তাহলে আর দেরি কেন? খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই স্বাস্থ্যকর ও সুস্বাদু লাড্ডু। 

উপকরণ

ওটস – ১ কাপ

বীজ ছাড়া খেজুর – ১ কাপ

কাঠবাদাম –১/২ কাপ

কাজু

আখরোট

চিয়া সিড – ২ টেবিল চামচ

ফ্ল্যাক্স সিড – ২ টেবিল চামচ

কুমড়োর বীজ – ২ টেবিল চামচ

পিনাট বাটার– ২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ

প্রণালি 

প্রথমে একটি প্যান গরম করে তাতে ওটস দিয়ে হালকা আঁচে ভেজে নিন। ওটসের কাঁচা গন্ধ চলে গেলে নামিয়ে রাখুন। এবার একইভাবে কাঠবাদাম, কাজু, আখরোট, কুমড়োর বীজ ও ফ্ল্যাক্স সিড আলাদা আলাদা করে হালকা ভেজে নিন। খুব বেশি ভাজবেন না, তাহলে স্বাদ তেতো হয়ে যেতে পারে। খেজুরের বীজ থাকলে তা বের করে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ভাজা সব উপকরণ সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এরপর মিক্সারে দিয়ে মোটা করে গুঁড়ো করে নিন। একেবারে মিহি করে ফেলবেন না, তাহলে বাদামের ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এবার একটি বড় বাটিতে গুঁড়ো করা মিশ্রণটি ঢেলে তার সঙ্গে কাটা খেজুর, পিনাট বাটার এবং এলাচ গুঁড়ো দিন। সবকিছু ভালভাবে মেখে নিন। মিশ্রণটি হাত দিয়ে ছোট ছোট লাড্ডুর আকারে গড়ে নিন। মিশ্রণটি যদি খুব শুকনো মনে হয়, তাহলে সামান্য পিনাট বাটার দিয়ে আবার মেখে নিতে পারেন। তৈরি লাড্ডুগুলি ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। এতে লাড্ডু আরও শক্ত হবে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর