দীপাবলির আগে বাজারে হাজির Hero Destini 110, দাম শুনলে চমকে যাবেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুটার কেনার সময় শুধু মাইলেজ বা দাম নয়, অনেকেই এখন নজর দেন লুক এবং আরামের দিকেও। সেই ক্রেতাদের কথা মাথায় রেখেই উৎসবের মরশুমে নতুন চমক নিয়ে হাজির Hero MotoCorp। বাজারে এল Hero Destini 110-এর বিশেষ সংস্করণ Destini 110 Classique Edition। নতুন রেট্রো-ধাঁচের সাজসজ্জা, দু’টি আকর্ষণীয় ডুয়েল-টোন রং এবং বেশ কিছু বাহ্যিক পরিবর্তন নিয়ে এসেছে এই স্কুটার। দামও রাখা হয়েছে ৮০ হাজার টাকার নিচে। তবে নতুন সংস্করণে ইঞ্জিন বা যান্ত্রিক ব্যবস্থায় কোনও বদল করা হয়নি।

কেমন দেখতে নতুন Destini 110 Classique Edition?

নতুন সংস্করণে নব্য-রেট্রো ডিজাইনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে সংস্থা। স্কুটারটি পাওয়া যাবে দু’টি নতুন ডুয়েল-টোন রংয়ে। প্রথমটি ম্যাট গোল্ডফিশ সিলভার ও লাইট ইন্ডাস্ট্রিয়াল গ্রে, যার সঙ্গে রয়েছে বাদামি রংয়ের ভিতরের প্যানেল। অন্য বিকল্পটি ম্যাট অ্যারিজ ব্রাউন, যেখানে ভিতরের প্যানেল কালো। এ ছাড়াও সামনের হ্যান্ডেল কভার এবং পাশের প্যানেলে নতুন স্ট্রাইপ, বডির রঙের সঙ্গে মানানসই আয়না ও সিট দেওয়া হয়েছে। রয়েছে বিশেষ 3D Classique Edition ব্যাজিং এবং ব্র্যান্ডেড রিম টেপ। সব মিলিয়ে আগের মডেলের তুলনায় চেহারায় এসেছে নতুনত্ব।

আরামের দিক থেকে কী কী সুবিধা?

নতুন সংস্করণে যান্ত্রিক পরিবর্তন না থাকলেও আগের মডেলের বেশ কিছু সুবিধা বজায় রাখা হয়েছে। এতে রয়েছে ৭৮৫ মিলিমিটার লম্বা সিট। সংস্থার দাবি, এই সেগমেন্টে এটিই এখনও পর্যন্ত লম্বা আসন (সিট)। ফলে চালক ও পিছনের যাত্রীর বসার ক্ষেত্রে বাড়তি সুবিধা মিলতে পারে। পাশাপাশি রয়েছে পর্যাপ্ত লেগরুম এবং ১২ ইঞ্চির অ্যালয় হুইল। স্কুটারটিতে ১৯ লিটারের আন্ডার-সিট স্টোরেজ রয়েছে। সামনের দিকে ছোট স্টোরেজ কম্পার্টমেন্টের পাশাপাশি মোবাইল চার্জিংয়ের সুবিধাও রাখা হয়েছে। বুট ল্যাম্প, ডিজিটাল-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ক্রোম ডিটেলিংও রয়েছে ফিচারের তালিকায়।

ইঞ্জিন ও মাইলেজ

Hero Destini 110 Classique Edition-এ আগের মডেলের মতোই ১১০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে সংস্থার i3S বা Idle Stop-Start System প্রযুক্তি। এই প্রযুক্তি জ্বালানি সাশ্রয়ে সাহায্য করে। অর্থাৎ নতুন সংস্করণে মূল আকর্ষণ ডিজাইন ও বাহ্যিক সাজসজ্জা, ইঞ্জিনের পারফরম্যান্সে কোনও পরিবর্তন আনা হয়নি।

কত দাম নতুন স্কুটারের?

Hero Destini 110 Classique Edition-এর এক্স-শোরুম দাম ৭৬ হাজার ৪০০ টাকা (দিল্লি)। সংস্থার অনুমোদিত ডিলারশিপ থেকে স্কুটারটি কেনা যাবে। সব মিলিয়ে ১১০ সিসির স্কুটারের বাজারে নতুন বিকল্প হয়ে উঠতে পারে Hero-র এই বিশেষ সংস্করণ।

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪ শ্রমিক

185Hz স্ক্রিন ও ৯,০০০mAh ব্যাটারি সহ বাজারে এল iQOO 12

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ক্যানসারে আক্রান্ত প্রিয়জন! সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর দাবিতে বিভ্রান্ত হবেন না

ফ্রিজের সবজি খেলে শরীরের ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা?

বারবার প্রস্রাবের সংক্রমণ? কিডনি সুস্থ রাখতে করুন এই ৩ যোগাসন

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের