ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে হামলা চালিয়ে ৬৩০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ হাজার কোটি টাকা) ডিজিটাল সম্পদ হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ক্রিপ্টোর ইতিহাসে এখনও পর্যন্ত এত বড় চুরির ঘটনা ঘটেনি। এই চুরির ঘটনায় নাম জড়িয়েছে কিম জং উনের উত্তর কোরিয়ার। আর্থিক বিশেষজ্ঞদের সন্দেহ, উত্তর কোরিয়ার হ্যাকাররাই বাইন্যান্সে হামলা চালিয়ে ওই বিপুল পরিমাণ ডিজিটাল সম্পদ আত্মসা‍ৎ করেছে। ঘটনার কথা জানাজানি হতেই ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগকারীদের মধ্যে থরহরিকম্প শুরু হয়ে গিয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) দেওয়া এক বিবৃতিতে বাইন্যান্স জানিয়েছে,  ‘প্রথমে ধারণা করা হয়েছিল, একটি হ্যাক হওয়া ল্যাপটপের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। তবে তদন্তে নিরাপত্তা ব্যবস্থায় আরও কয়েকটি দুর্বলতার সন্ধান পাওয়া গিয়েছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ইন্ডিপেনডেন্ট’ জানিয়েছে,  গ্রাহকদের সম্পদ সুরক্ষায় বাইন্যান্সের নিজস্ব একটি তহবিল রয়েছে। নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গ্রাহকদের সুরক্ষা দিতে এই তহবিলে ১০০ কোটি ডলারের বিটকয়েন সংরক্ষিত আছে। সাইবার হামলায় যে ক্ষতি হয়েছে, তা ওই সুরক্ষা তহবিল ও সংস্থার নিজস্ব সম্পদ থেকে পূরণ করা হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লকচেইন বিশ্লেষক সংস্থা ‘টিআরএম ল্যাবস’ জানিয়েছে, ‘স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার কিছু পরে ওই চুরির কাজ শুরু হয়। লেনদেন অনুমোদনের জন্য ব্যবহৃত বাইন্যান্সের ‘সাইনিং ইনফ্রাস্ট্রাকচার’ বা ডিজিটাল স্বাক্ষর অবকাঠামোর নিয়ন্ত্রণ পেয়ে গিয়েছিল হ্যাকাররা।মোটামুটি ২০ মিনিটের মধ্যে তহবিলের বড় অংশ সরিয়ে ফেলে।  অর্থ সরিয়ে নেওয়ার পর হ্যাকাররা দ্রুত সেগুলো এমন জায়গায় স্থানান্তরের চেষ্টা করে, যেখানে বাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান বা স্টেবলকয়েন ইস্যুকারীরা বাজেয়াপ্ত করতে পারবে না।’ ক্রিপ্টো সংক্রান্ত মামলা বিশেষজ্ঞ হংকংয়ের আইনজীবী জোশুয়া চু-র কথায়, ‘আক্রমণকারী হয়ত সরাসরি ভল্টের চাবি চুরি করেনি, বরং তারা ভল্টকে অর্থ ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদানকারী মূল সিস্টেমটিকেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল।’

উত্তর কোরিয়ার সম্পৃত্ততা

একাধিক মার্কিন ব্লকচেইন বিশ্লেষক সংস্থার তরফে দাবি করা হয়েছে, ‘বাইন্যান্সে হ্যাকিংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকারদের আগের কিছু হামলার মিল রয়েছে।’ তবে বাইন্যান্সের সহ-প্রধান নির্বাহী রিচার্ড টেং জানিয়েছেন, ‘হ্যাকাররা কোন দেশের তা এই মুহুর্তে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।’  উত্তর কোরিয়া বরাবরই সাইবার হামলা ও ক্রিপ্টোকারেন্সি চুরির সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছে।

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের