মাসিক বেতন ১০ হাজার, অ্যাকাউন্টে রাতারাতি ১০,০০০ কোটি, চক্ষু চড়কগাছ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ওষুধের দোকানে মাত্র ১০ হাজার টাকা বেতনের এক সামান্য কর্মচারী ২২ বছরের সমীর খান। সংসারের অবস্থা কার্যত ‘নুন আনতে পান্তা ফুরানোর’ মতো। আচমকাই মোবাইল ফোনের স্ক্রিনে চোখ আটকে যায় তাঁর। যা দেখছেন তা সত্যি তো? কেননা সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাপ দেখাচ্ছে তাঁর অ্যাকাউন্টে রয়েছে ১০ হাজার কোটি ৫৫ হাজার টাকার বেশি। যদিও ওই বিশাল অঙ্কের টাকা লিয়েন বা ফ্রিজ করে রাখা হয়েছে। ওই অবিশ্বাস্য ঘটনার কথা প্রথমে দোকানের মালিককে জানান। বড়সড় বিপদের আশঙ্কায় দুজনে ছুটে যান সাইবার থানায়। এর পর পুলিশের পরামর্শে ছুটে যান সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায়। ব্যাঙ্কের ম্যানেজার জানান, ‘কারিগরি ত্রুটির কারণেই এমন ঘটেছে।’ খানিকবাদেই অবশ্য ত্রুটি সংশোধন করা হয়। বিপুল পরিমাণ টাকার মালিক থেকে ফের আম আদমি বনে যান সমীর।

শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকারে। সালাসার বাস স্ট্যান্ডের কাছে ‘নির্মল মেডিকেল পয়েন্ট’-এ কর্মচারী সমীর খান গত বুধবার (২৮ অক্টোবর) তার প্রিপেইড মোবাইল নম্বর রিচার্জ করার আগে ব্যাঙ্কের ব্যালেন্স চেক করছিলেন। মোবাইল ফোনে থাকা ব্যাঙ্কিং অ্যাপ খুলে পিন (PIN) দেওয়ার পর দেখেন, তার অ্যাকাউন্টে কোনও টাকা নেই। ভাল করে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন, তার অ্যাকাউন্টের ওপর ১০,০০০ কোটি টাকারও বেশি অঙ্কের একটি ‘লিয়েন’ বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বড়সড় বিপদের আশঙ্কায় দোকানের মালিক ধীরাজ শর্মাকে গোটা বিষয়টি জানান সমীর। তার পর দুজনে সিকার সাইবার থানায় যান। সমস্ত কিছু শুনে পুলিশ তাদের সরাসরি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়।

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সমীর বলেন, ‘আমার আগের ব্যালেন্স ছিল প্রায় ৫৫,০০০ টাকা। কিন্তু অ্যাপে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি আমার অ্যাকাউন্টে ১০,০০০ কোটি টাকার একটি ‘লিয়েন’ (অ্যাকাউন্টে অর্থের ওপর বিধিনিষেধ বা দাবি) বসানো হয়েছে। এমনকি আমার নিজের টাকাও আমি তুলতে পারছিলাম না। আমি পুলিশের কাছে যাই এবং ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে কথা বলি। তার পরেই সমাধান হয়।’

সমীর যে দোকানে সামান্য বেতনে কাজ করেন সেই ওষুধের দোকানের মালিক ধীরাজ শর্মার কথায়, ‘চলতি বছরের জানুয়ারি মাস থেকে আমার এখানে কাজ করছে সমীর। তাঁর বেতন মাসে মাত্র ১০,০০০ টাকা। সে যখন আমাকে ১০,০০০ কোটি টাকার ওই ‘লিয়েন’-এর কথা জানাল, তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এমন ঘটনা আমি আগে কখনও দেখিনি।’

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের