রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জেরে আগামী ১ নভেম্বর রবিবার হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল। বেশ কিছু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি দূরপাল্লার ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

১ নভেম্বর বাতিল থাকবে যে ট্রেনগুলি

রেল বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নভেম্বর রবিবার হাওড়া থেকে বাতিল থাকবে ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৩৬১, ৩৭৩৭৭, ৩৭৬১১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭ ও ৩৭৯১৭ নম্বর ট্রেন। এ ছাড়াও বান্ডেল থেকে ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ ও ৩৭৭৪৯ নম্বর ট্রেন বাতিল থাকবে। আরামবাগ থেকে ৩৭৩৬২, গোঘাট থেকে ৩৭৩৭৬, পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪, মেমারি থেকে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর ট্রেন চলবে না।

কাটোয়া থেকে ৩৭৭৪৮, ৩৭৯২০, ৫৩০০৯ ও ৬৩০০৭ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে। আজিমগঞ্জ থেকে বাতিল থাকবে ৫৩০১২ নম্বর ট্রেন। বর্ধমান থেকে ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪ ও ৬৩৫৮৩ নম্বর ট্রেন চলবে না। চন্দনপুর থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৬ এবং রামপুরহাট থেকে ৬৩০০৮ ও ৬৩৫৮৪ নম্বর ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ থেকে ৬৩১৪১ নম্বর ট্রেনও বাতিল করা হয়েছে। অন্যদিকে, ২ নভেম্বর সোমবার গোড্ডা থেকে ৬৩১৪২ নম্বর ট্রেন বাতিল থাকবে।

রক্ষণাবেক্ষণের কাজের জন্য কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রার সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে।

১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। নির্ধারিত সময় সকাল ১০টা ৫৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

১২৩৪৭ হাওড়া-রামপুরহাট সাহেব এক্সপ্রেস ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে ছাড়বে। দুপুর ১২টা ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে।

১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে ছাড়বে। সকাল ১১টা ২৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

১২৩৪৮ রামপুরহাট-হাওড়া সাহেব এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে ছাড়বে। বিকেল ৪টা ৪০ মিনিটের পরিবর্তে বিকেল ৫টা ৪০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে।

এ ছাড়াও ১ নভেম্বর তিনটি ট্রেনকে যাত্রাপথে কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ৩৭৩৬৩ হাওড়া-আরামবাগ লোকাল ২৫ মিনিট, ৫৩০৫৩ কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার ২৫ মিনিট এবং ১৩১৬১ কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ৩৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। তাই রবিবার যাঁরা হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় যাতায়াত করবেন, তাঁদের বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের সময়সূচি ও পরিষেবা সংক্রান্ত আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

দীপাবলির আগে বাজারে হাজির Hero Destini 110, দাম শুনলে চমকে যাবেন!

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪ শ্রমিক

185Hz স্ক্রিন ও ৯,০০০mAh ব্যাটারি সহ বাজারে এল iQOO 12

ক্যানসারে আক্রান্ত প্রিয়জন! সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর দাবিতে বিভ্রান্ত হবেন না

ফ্রিজের সবজি খেলে শরীরের ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা?

বারবার প্রস্রাবের সংক্রমণ? কিডনি সুস্থ রাখতে করুন এই ৩ যোগাসন

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের