দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রোটিনে ভরপুর ডাল-পালক উত্তাপম, বাচ্চাদের টিফিনে নতুন চমক

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ভারতীয় জনপ্রিয় খাবার ডাল পালক উত্তাপম  সহজেই  স্বাস্থ্যকর রূপে বানিয়ে ফেলা যায় । ডাল, পালং শাক আর পনিরের মিশ্রণে তৈরি এই ‘ডাল পালক উত্তাপম’  শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর। বিশেষ করে যেসব বাচ্চা শাকসবজি বা ডাল খেতে চায় না, তাদের জন্য এটি এক দারুণ সমাধান।

উপকরন

হলুদ মুগ ডাল – ১ কাপ (ভিজিয়ে রাখা) , পালং শাক –১/২ কাপ (সেদ্ধ/ব্লাঞ্চ করা) , টক দই – ২ টেবিল চামচ , কাঁচা লঙ্কা – ২টি্, ‌আদা , নুন– স্বাদমতো , পনির ১/২ কাপ , গাজর – ২ টেবিল চামচ (কুঁচি) ,পেঁয়াজ – ২ টেবিল চামচ (কুচি) ,টমেটো – ২ টেবিল চামচ (কুচি)।

 

পদ্ধতি

প্রথমে ভিজিয়ে রাখা মুগ ডাল, পালং শাক, কাঁচা লঙ্কা, আদা ও দই একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ ব্যাটার তৈরি করুন। এরপর ব্যাটারে  নুন, অল্প হিং, লাল লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো মিশিয়ে নিন (বাচ্চাদের জন্য হলে মশলা কম রাখুন)।এবার একটি গরম তাওয়া বা প্যানে তেল মেখে ব্যাটার ঢেলে গোল করে ছড়িয়ে দিন। উপর থেকে পনির, সবজি ছড়িয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। দু’পিঠ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।

গরম গরম চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন এই পুষ্টিকর ডাল পালক উত্তাপম। দ্রুত তৈরি, সহজপাচ্য এবং প্রোটিনে ভরপুর এই রেসিপি বাচ্চাদের টিফিন বা সকালের খাবারে একেবারে পারফেক্ট রেসিপি । স্বাস্থ্য আর স্বাদের এই মেলবন্ধন একবার চেষ্টা করলেই বারবার বানাতে ইচ্ছে করবে।

Published by:

Share Link:

More Releted News:

কোরিয়ান অতিথিদের জন্য রাষ্ট্রপতি ভবনে রাজস্থানি ভোজ

ভারতে ‘ডায়েট কোক’ উধাও! সিলভার ক্যানের সংকটে বাড়ছে উদ্বেগ

গরমে শরীর রাখুন সুরক্ষিত! বদলান শুধু এই কয়েকটি অভ্যাস

নীরবতায় প্রেমালাপ, জেন জি প্রজন্মের নতুন ট্রেন্ড ‘কবরস্থানে প্রেম’

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

মাইক্রোসফটের বড় ঘোষণা, ভারতে কমলো এক্সবস্ক গেম পাসের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ