চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

নিজস্ব প্রতিনিধি:  দৈনন্দিন ব্যস্ততার মাঝেও সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা এখন আর কঠিন নয়।   অল্প কিছু উপকরণ আর সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যকর এই রেসিপি। স্বাদের সঙ্গে পুষ্টির ভারসাম্য বজায় রেখে এই পদটি হতে পারে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় নতুন সংযোজন।

উপকরণ

মুগ ডাল ১ কাপ

হলুদগুঁড়ো (১/২ চা-চামচ)

নুন (স্বাদমতো)

উচ্ছে ২-৩টি (পাতলা গোল করে কাটা)

পাঁচফোড়ন ( ১ চা-চামচ)

আদাবাটা ১ চা-চামচ

সর্ষের তেল ১ কাপ।

পদ্ধতি

মুগ ডাল ধুয়ে নিয়ে হালকা করে ভেজে নিন। পর্যাপ্ত জল , নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিন।উচ্ছেগুলোয় সামান্য লবণ ও হলুদ মাখিয়ে অন্য একটি কড়াইতে তেল গরম করে মচমচে করে ভেজে তুলে রাখুন। কড়াইয়ের অবশিষ্ট তেলে পাঁচফোড়ন দিন। সুগন্ধ বের হলে আদাবাটা দিয়ে হালকা নাড়তে হবে। সেদ্ধ করে রাখা ডাল এই ফোড়নে ঢেলে দিন। ডাল ফুটে উঠলে ভেজে রাখা উচ্ছের টুকরোগুলো দিয়ে দিন।  এবার নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

সহজেই বানিয়ে ফেলুন পুঁটি মাছের সুস্বাদু চচ্চড়ি

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

আজকের রাশিফল: গাড়ি চালানোর সময় সতর্কতা বজায় রাখুন, পরিবারে সুখবর আসবে

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ