ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিষ্টি খেতে ইচ্ছে করছে? বাড়িতে থাকা আলু দিয়েই বানিয়ে ফেলুন একেবারে অন্য স্বাদের জিলিপি। ময়দার চেনা জিলিপির বদলে সেদ্ধ আলু দিয়ে তৈরি এই জিলিপি বাইরে থেকে যেমন মুচমুচে, তেমনই চিনির রসে ডোবানো থাকায় স্বাদেও একেবারে জমজমাট। বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় এই মিষ্টি।

জিলিপি বললেই চোখের সামনে ভেসে ওঠে গরম গরম, পাকানো মিষ্টি আর তার মধ্যে টইটম্বুর চিনির রস। সাধারণত ময়দা বা ডাল দিয়েই জিলিপি তৈরি করা হয়। তবে একটু অন্যরকম কিছু খেতে চাইলে সেদ্ধ আলু দিয়েও তৈরি করতে পারেন মুচমুচে জিলিপি। খুব বেশি ঝামেলা নেই, বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই মিষ্টি।

উপকরণ

ময়দা — ১০০ গ্রাম
সেদ্ধ আলু — ২টি মাঝারি আকারের
দই — আধ কাপ
ফ্রুট সল্ট — ¼ চা চামচ
ভাজার জন্য তেল
কেশর — এক চিমটি
এলাচ গুঁড়ো — ¼ চা চামচ
চিনি — ১ কাপ
জল — প্রয়োজনমতো

আরও পড়ুনঃ বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

প্রণালী

প্রথমে জিলাপির জন্য চিনির রস তৈরি করে নিতে হবে। একটি পাত্রে ১ কাপ চিনি ও প্রয়োজনমতো জল দিয়ে আঁচে বসান। এতে এক চিমটি কেশর ও এলাচ গুঁড়ো দিয়ে প্রায় ৫-৭ মিনিট ফুটিয়ে নিন। চিনির রস খুব ঘন করবেন না। হালকা আঠালো হলেই আঁচ বন্ধ করে দিন। এবার সেদ্ধ আলু ভাল করে চটকে নিন, যাতে কোনও দানা না থাকে। একটি বড় পাত্রে ময়দা, দই, চটকে রাখা আলু এবং ফ্রুট সল্ট দিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী সামান্য জল দিয়ে এমন একটি ঘন গোলা তৈরি করুন, যা সহজে চাপ দিয়ে বের করা যায়। গোলা খুব পাতলা বা খুব ঘন হওয়া চলবে না। এরপর তৈরি গোলাটি একটি পরিষ্কার কাপড়ে ভরে নিন। কাপড়ের এক কোণে ছোট ছিদ্র করে নিতে পারেন। চাইলে জিলিপি তৈরির বোতলও ব্যবহার করা যায়। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে রাখুন। এবার গোলাটি চাপ দিয়ে তেলের মধ্যে গোল গোল করে জিলিপির আকার দিন। দু’পিঠ ভাল করে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। জিলিপি ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে গরম চিনির রসে দিয়ে দিন। ২-৩ মিনিট রসে ডুবিয়ে রাখার পর তুলে নিন। ব্যস, তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি মুচমুচে জিলিপি। গরম গরম পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ