বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের ব্যস্ততায় পেট ভরানো অথচ মুখরোচক কিছু বানাতে গিয়ে অনেক সময়ই চিন্তায় পড়তে হয়। রোজ রোজ আলু, পেঁয়াজ কিংবা ফুলকপির পরোটা খেয়ে একঘেয়েমিও আসতে পারে। অথচ বাড়িতে থাকা সামান্য দই আর কয়েকটি মশলা দিয়েই যদি বানিয়ে ফেলা যায় নরম, সুস্বাদু এবং মশলাদার পরোটা, তাহলে মন্দ কী! চায়ের সঙ্গে জমিয়ে আড্ডা হোক কিংবা সকালের জলখাবার, দই-মশলা পরোটা হতে পারে একেবারে অন্যরকম স্বাদের সংযোজন। বাড়িতে সবজি না থাকলেও এই পদটি সহজেই তৈরি করা যায়।

উপকরণ

২ কাপ গমের আটা, আধ কাপ ঘন দই, ১টি কাঁচালঙ্কা, ১ চা-চামচ জোয়ান, আধ চা-চামচ জিরে, আধ চা-চামচ লঙ্কাগুঁড়ো, আধ চা-চামচ ধনে গুঁড়ো, আধ চা-চামচ গরমমশলা, আধ চা-চামচ কসৌরি মেথি, ২ টেবিল চামচ ধনেপাতা, স্বাদমতো নুন এবং পরোটা সেঁকার জন্য ঘি বা তেল।

আরও পড়ুনঃ গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

প্রণালী

প্রথমে একটি পাত্রে ঘন দই নিন। এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচালঙ্কা, জোয়ান, জিরে, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, গরমমশলা, কসৌরি মেথি, ধনেপাতা এবং নুন দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটিই হবে পরোটার মশলাদার পুর। এবার অন্য একটি পাত্রে গমের আটার সঙ্গে সামান্য তেল মিশিয়ে নিন। প্রয়োজনমতো জল দিয়ে নরম করে মেখে নিন এবং ঢাকা দিয়ে প্রায় ১৫ মিনিট রেখে দিন। এরপর আটার ছোট ছোট লেচি কেটে নিন। একটি লেচির মাঝখানে দই-মশলার পুর দিয়ে চারদিক থেকে মুখ বন্ধ করে হালকা হাতে বেলে নিন। এরপর গরম তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ ভালভাবে সেঁকে নিন। উপর থেকে সামান্য ঘি বা তেল লাগিয়ে হালকা সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। একইভাবে তৈরি করে নিন বাকি পরোটাগুলিও। গরম গরম দই-মশলা পরোটা আচার, চা কিংবা আলুর তরকারির সঙ্গে পরিবেশন করুন। নরম পরোটার ভিতর মশলাদার দইয়ের পুর, স্বাদে যে একেবারে অন্যরকম লাগবে, তা বলাই বাহুল্য। 

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী