অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে রুচি নেই? গরম ভাতের সঙ্গে একটু ঝাল-ঝাল, সর্ষের ঘ্রাণে ভরপুর কোনও পদ খেতে ইচ্ছে করছে? তাহলে একবার চেখে দেখুন কলাপাতায় মোড়া ছোট মাছ। সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কার মিশ্রণে তৈরি এই ঐতিহ্যবাহী বাঙালি পদ স্বাদে যেমন অনন্য, তেমনই বানাতেও খুব সহজ। কম উপকরণেই তৈরি এই রেসিপি দুপুরের খাবারকে করে তুলবে আরও জমজমাট।

উপকরণ

ছোট মাছ – ৩০০ গ্রাম

সর্ষে বাটা – ২ টেবিল চামচ

কোরানো নারকেল – ২ টেবিল চামচ

কাঁচা লঙ্কা বাটা – ১ চা-চামচ

সর্ষের তেল – ২ টেবিল চামচ

লবণ – স্বাদমত

কলাপাতা – প্রয়োজনমতো

টুথপিক বা সুতো – প্রয়োজনমতো

পদ্ধতি

প্রথমে ছোট মাছ ভালভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাছের সঙ্গে সর্ষে বাটা, কোরানো নারকেল, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল ও লবণ দিয়ে ভালভাবে মেখে নিন। তারপর ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। এদিকে কলাপাতা হালকা আঁচে সেঁকে নরম করে নিন, যাতে ভাঁজ করার সময় ছিঁড়ে না যায়। এবার প্রতিটি কলাপাতার মাঝখানে পরিমাণমত মাছের মিশ্রণ রেখে চারদিক মুড়ে ফেলুন। টুথপিক বা সুতো দিয়ে মুখ ভালভাবে আটকে দিন। তারপর একটি নন-স্টিক তাওয়া বা কড়াই গরম করুন। তাওয়ার উপর পাতুরিগুলো সাজিয়ে দিন। ঢাকনা দিয়ে একেবারে কম আঁচে ১০-১২ মিনিট রান্না করুন। তারপর উল্টে দিয়ে আরও ৮-১০ মিনিট রান্না করুন, যাতে দুই দিকই সমানভাবে সেদ্ধ হয় এবং কলাপাতার সুগন্ধ মাছের মধ্যে মিশে যায়। রান্না হয়ে গেলে গরম গরম কলাপাতার মোড়ক খুলে পরিবেশন করুন। ধোঁয়া ওঠা সাদা ভাতের সঙ্গে এই সর্ষে-নারকেলের সুগন্ধে ভরপুর ছোট মাছের পদ একবার খেলেই মন ভরে যাবে।

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ