অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের এক কাপ চা বা কফি খেয়ে চনমনে ভাবেই অফিসে পৌঁছেছিলেন। কিন্তু দুপুর গড়াতেই যেন সব উৎসাহ উধাও। কাজের ফাঁকেই একের পর এক হাই উঠছে, চোখ ভারী হয়ে আসছে, মনোযোগও ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। শুধু আপনারই নয়, দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করা বহু কর্মীরই নিত্যদিনের সমস্যা এটি। পর্যাপ্ত ঘুমের অভাব, শরীরে জলের ঘাটতি, ভুল খাদ্যাভ্যাস বা মানসিক চাপ, একাধিক কারণের জেরেই এমনটা হতে পারে। তবে কয়েকটি সহজ অভ্যাস বদলালেই অফিসের মাঝপথেও নিজেকে রাখা যায় চাঙ্গা ও কর্মক্ষম। কী করবেন? রইল বিশেষজ্ঞদের পরামর্শ।

• পর্যাপ্ত জল পান করুন
শরীরে জলের ঘাটতি থাকলে ক্লান্তি বাড়ে। তাই কাজের ফাঁকে ফাঁকে জল পান করুন। চাইলে লেবু মেশানো জল বা ডাবের জলও খেতে পারেন।

• প্রতি ঘণ্টায় কয়েক মিনিট হাঁটুন
একটানা বসে কাজ না করে প্রতি ৪৫-৬০ মিনিট অন্তর উঠে দুই থেকে পাঁচ মিনিট হাঁটুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে, শরীরও কিছুটা চাঙ্গা লাগে।

• দুপুরের খাবারে আনুন পরিবর্তন
অতিরিক্ত তেল-মশলাযুক্ত বা ভারী খাবার খেলে খাওয়ার পর ঘুম ঘুম ভাব বেড়ে যেতে পারে। তার বদলে প্রোটিন, ফল, স্যালাড বা দইয়ের মতো হালকা ও পুষ্টিকর খাবার বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

• পর্যাপ্ত ঘুম
প্রতিদিন অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম জরুরি। রাত জাগার অভ্যাস থাকলে দিনের বেলায় ক্লান্তি ও বারবার হাই ওঠার প্রবণতা বাড়তে পারে।

• চোখকে বিশ্রাম 
দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে। প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনও বস্তুর দিকে তাকানোর অভ্যাস করুন।

• গভীর শ্বাস 
কয়েক মিনিট ধীরে ধীরে গভীর শ্বাস নিলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ে। এতে মনোযোগও ফিরে আসে।

• ক্যাফেইন 
এক কাপ চা বা কফি সাময়িকভাবে সতেজ করতে পারে। তবে অতিরিক্ত ক্যাফেইন রাতে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, তাই পরিমিত পরিমাণেই পান করুন।

• মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত কাজের চাপ বা উদ্বেগও ক্লান্তির অন্যতম কারণ। কাজের মাঝে ছোট বিরতি নিন, প্রয়োজনে সহকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলুন বা হালকা স্ট্রেচিং করুন।

অফিসে মাঝেমধ্যেই হাই ওঠা বা ক্লান্ত লাগা সব সময় বড় কোনও অসুস্থতার লক্ষণ নয়। তবে পর্যাপ্ত বিশ্রাম, সুষম খাদ্য এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার পরেও যদি দীর্ঘদিন ধরে অতিরিক্ত ঘুম ঘুম ভাব, অবসাদ বা বারবার হাই ওঠার সমস্যা থেকে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন