স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি রান্নায় ঘন্টের নিজস্ব একটা জায়গা রয়েছে। কাঁচা পেঁপের সঙ্গে ছোট চিংড়ি, আদা, কাঁচালঙ্কা, ঘি ও গরমমশলার মিশেলে তৈরি কাঁচা পেঁপে-চিংড়ির ঘন্ট তেমনই একটি ঘরোয়া পদ। মশলার ঝাঁঝ খুব বেশি নয়, বরং কাঁচা পেঁপের স্বাদ এবং ছোট চিংড়ির গন্ধের সঙ্গে ঘি ও গরমমশলার সুবাস এই রান্নার আসল বৈশিষ্ট্য। গরম ভাত ও ডালের সঙ্গে এই পদ পরিবেশন করলে জমে যাবে দুপুরের বাঙালি খাবার।

উপকরণ

৫০০ গ্রাম কাঁচা পেঁপে, ৩০০ গ্রাম ছোট চিংড়ি, ৫টি কাঁচালঙ্কা, ১ টেবিল চামচ আদাবাটা, ২ টেবিল চামচ সর্ষের তেল, ১ টেবিল চামচ ঘি, ১ টি শুকনো লঙ্কা, ২টি তেজপাতা, ১ চা চামচ গোটা জিরে, ১/২ চা চামচ হিং, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ চিনি, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ গরমমশলা ও স্বাদমতো নুন।

পদ্ধতি

প্রথমে ছোট চিংড়ি ভালভাবে পরিষ্কার করে নুন ও আধ চা চামচ হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়ি কম আঁচে প্রায় ৩ মিনিট ভেজে তুলে রাখুন। এরপর কাঁচা পেঁপের খোসা ও বীজ বাদ দিয়ে গ্রেট করে নিন। চিংড়ি ভাজার তেলেই রান্নার বাকি অংশ হবে, ফলে তেলে চিংড়ির সুন্দর গন্ধ মিশে থাকবে।কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে দিয়ে ফোড়ন দিন। এরপর হিং দিয়ে সামান্য নাড়াচাড়া করে আদাবাটা দিয়ে দিন। মশলা যাতে পুড়ে না যায়, প্রয়োজনে অল্প জল ছিটিয়ে দিন।এবার গ্রেট করা কাঁচা পেঁপে, হলুদ, নুন ও জিরের গুঁড়ো দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এরপর চিনি ও কাঁচালঙ্কা দিয়ে আবার মিশিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। ভালভাবে সেদ্ধ হয়ে গেলে ভাজা চিংড়ি দিয়ে দিন। শেষে ঘি ও গরমমশলা ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে আঁচ বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাঁচা পেঁপে-চিংড়ির ঘন্ট।

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২