ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার ফ্রাইড রাইস খেতে একঘেয়েমি? এবার ঘরেই বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ার বিখ্যাত ‘নাসি গরেং’। ঝাল, মশলাদার আর সুগন্ধে ভরপুর এই জনপ্রিয় পদটি তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ উপাদান দিয়েই অল্প সময়ের মধ্যে রেঁধে ফেলতে পারবেন রেস্তোরাঁ-স্টাইলের এই সুস্বাদু খাবার।

উপকরণ

রান্না করা ভাত – ২ কাপ

খোসা ছাড়ানো চিংড়ি – আধ কাপ

ডিম ২ টো (ঝুরি করে ভেজে নেওয়া)

পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ

আদা বাটা – ১ চা চামচ

রসুন বাটা – ১ চা চামচ

সিদ্ধ মটরশুঁটি

পেঁয়াজ পাতা কুচি

লেবুর রস – ২ চা চামচ

সয়া সস – ১ টেবিল চামচ

টম্যাটো সস– ১ চা চামচ

শুকনো লঙ্কার পেস্ট – স্বাদ অনুযায়ী

সর্ষের তেল- ১ টেবিল চামচ

লবণ – স্বাদমত 

পদ্ধতি
একটি কড়াই বা প্যানে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে খোসা ছাড়ানো চিংড়ি যোগ করুন। চিংড়ি ৩-৪ মিনিট ভেজে নিন। এবার শুকনো লঙ্কার পেস্ট ও লেবুর রস মিশিয়ে আরও ২ মিনিট রান্না করুন, যাতে চিংড়ির সঙ্গে মশলার স্বাদ ভালভাবে মিশে যায়। এরপর রান্না করা ভাত দিয়ে ভালভাবে নেড়ে সয়া সস, টম্যাটো সস যোগ করুন। তারপর ডিমের ঝুরি, সিদ্ধ মটরশুঁটি, পেঁয়াজ পাতা এবং স্বাদমতো লবণ দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ৬-৭ মিনিট নেড়ে ভাজুন, যাতে ভাতের প্রতিটি দানায় মশলা ও সসের স্বাদ সমানভাবে মিশে যায়।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ