‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ১৫ টাকার অর্ডার, কিন্তু হাতে এল ৫০০ টাকার বকশিস। এক গ্রাহকের মানবিকতায় আবেগে ভাসলেন ব্লিঙ্কিটের এক ডেলিভারি কর্মী। সেই মুহূর্তের ভিডিও এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

প্রতিদিনের কাজের নানা অভিজ্ঞতা সমাজমাধ্যমে ভাগ করে নেন ওই ডেলিভারি কর্মী। সম্প্রতি একটি অর্ডার পৌঁছে দেওয়ার পর ক্যামেরার সামনে এসে তিনি জানান, অর্ডারের মূল্য ছিল মাত্র ১৫ টাকা। কিন্তু সেই অর্ডার পৌঁছে দেওয়ার পর এক মহিলা গ্রাহক তাঁকে বকশিস হিসেবে দেন ৫০০ টাকা। মোবাইলে অর্ডারের তথ্য দেখিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘দিদি আমাকে ৫০০ টাকা বকশিস দিয়েছেন। এত টাকা আমি অনেক সময় দিনভর কাজ করেও পাই না। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।’ কথা বলতে বলতেই তাঁর মুখে ফুটে ওঠে বিস্ময় আর কৃতজ্ঞতা। বারবার ধন্যবাদ জানাতে দেখা যায় তাঁকে। সেই আন্তরিক প্রতিক্রিয়াই ছুঁয়ে যায় হাজার হাজার মানুষের মন। ভিডিওটি সমাজমাধ্যমে প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। বহু মানুষ ওই গ্রাহকের উদারতার প্রশংসা করেছেন। অনেকের মতে, ছোট্ট একটি সাহায্যও কারও জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে, বিশেষ করে যাঁরা প্রতিদিনের উপার্জনের উপর নির্ভর করে সংসার চালান।

আরও পড়ুনঃ স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

আবার অনেকে বলেছেন, ডেলিভারি কর্মীর বিনয়ী ও অকৃত্রিম প্রতিক্রিয়াই এই ঘটনার সবচেয়ে বড় দিক। অতিরিক্ত কিছু পাওয়ার প্রত্যাশা নয়, বরং অপ্রত্যাশিত এই সম্মানে তাঁর আনন্দ এবং কৃতজ্ঞতাই মানুষের মন জয় করেছে। মাত্র কয়েক মিনিটের এই ভিডিও যেন আরও একবার মনে করিয়ে দিল, সামান্য সৌজন্য, আন্তরিক ব্যবহার কিংবা একটি উদার বকশিসও কারও দিনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে উঠতে পারে।

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল