স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতাবাসীর জন্য বড় স্বস্তির খবর। আপাতত বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল। প্রশাসনিক কারণে স্থগিত রাখা হয়েছে উড়ালপুলে যান চলাচল বন্ধের সিদ্ধান্ত। ফলে ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুলে স্বাভাবিকভাবেই চলবে যানবাহন।

নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের নির্মাণকাজের জন্য বিশ্ব বাংলা সরণির সুকান্তনগর সংলগ্ন এলাকায় PP326 থেকে PP327 অংশে কাজ হওয়ার কথা ছিল। সেই কাজের স্বার্থে চিংড়িঘাটা উড়ালপুল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। এ নিয়ে গত ২৩ জুন TP-31 নম্বর বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্তে বদল এল। প্রশাসনিক কারণে দ্বিতীয় পর্যায়ের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। সেই সঙ্গে প্রত্যাহার করা হয়েছে আগের বিজ্ঞপ্তিও। ১ জুলাই জারি হওয়া নতুন TP-34 নম্বর বিজ্ঞপ্তিতে কলকাতা ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ থাকবে না। ফলে নির্ধারিত সময়ে যান চলাচলের উপর কোনও নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। এই সিদ্ধান্তে বড় স্বস্তি পেয়েছেন নিত্যযাত্রী ও অফিসযাত্রীরা। বিশেষ করে ইএম বাইপাস, সল্টলেক, নিউটাউন, রাজারহাট এবং বিমানবন্দরমুখী যানবাহনের উপর সম্ভাব্য চাপ এড়ানো সম্ভব হবে বলেই মনে করছে ট্র্যাফিক মহল।

আরও পড়ুনঃ বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস, গ্রেফতার ১

কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, নাগরিকদের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। ভবিষ্যতে নির্মাণকাজের নতুন সূচি ঘোষণা হলে সেই অনুযায়ী পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ