Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা Reliance Jio ১০তম বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত মেগা অ্যানিভার্সারি অফার। জিও তাদের জনপ্রিয় ₹৩,৫৯৯ টাকার বার্ষিক প্রিপেইড প্ল্যানটির সাথে একগুচ্ছ আকর্ষণীয় অতিরিক্ত সুবিধা দিচ্ছে, যা এই রিচার্জটিকে সাধারণ প্ল্যান থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। এই অফারের আওতায় গ্রাহকরা অতিরিক্ত 5G ডেটা থেকে শুরু করে OTT সুবিধা এবং Google AI Pro মতো একাধিক সুবিধা পাবেন ।

জিও বর্তমানে তাদের 3599 টাকার প্ল্যানে একটি বিশেষ অ্যানিভার্সারি অফার দিচ্ছে। এতে গ্রাহকরা পুরো 365 দিনের ভ্যালিডিটি পাবেন। প্ল্যানটিতে প্রতিদিন ২.৫GB করে হাই-স্পিড ডেটা মিলবে, অর্থাৎ পুরো বছরে মোট ৯১২.৫GB ডেটা ব্যবহার করা যাবে। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও ৬৪kbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। দেশের যে কোনও নেটওয়ার্কে সম্পূর্ণ আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা মিলবে। অফারের বিশেষ আকর্ষণ হিসেবে গ্রাহকদের মোট ১২০GB অতিরিক্ত 5G ডেটা দেওয়া হচ্ছে। এই বোনাস ডেটা প্রতি মাসে ১০GB করে মোট ১২টি মাসিক বুস্টার হিসেবে অ্যাকাউন্টে যোগ হবে।

এই অ্যানিভার্সারি প্ল্যানের সবচেয়ে বড় চমক হল, এর সাথে পাওয়া অতিরিক্ত ডিজিটাল সাবস্ক্রিপশনগুলো।গ্রাহকরা পাবেন JioHotstar মোবাইল+হলিউড-এর ফ্রি সাবস্ক্রিপশন। সাথে থাকছে ১৮ মাসের জন্য গুগল এআই প্রো সাবস্ক্রিপশন, যার আসল বাজার মূল্য প্রায় ৩৫,১০০ টাকা! এর আওতায় গ্রাহকরা ৫TB ক্লাউড স্টোরেজ এবং অ্যাডভান্সড এআই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়াও জিওটিভি (JioTV), জিও-এআই-ক্লাউড (Jio-AI-Cloud) এর অ্যাক্সেস এবং ৫০GB ফ্রি জিও ক্লাউড স্টোরেজ তো থাকছেই। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বিনামূল্যে সিম এবং ডেটা দিয়ে দেশের টেলিকম বাজারে বিপ্লব এনেছিল জিও। এবার তাদের ১০ বছর পূর্তিতে এই মেগা অফারটি দীর্ঘমেয়াদী রিচার্জ করতে চাওয়া গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে।

মারাঠি ভাষা জেনেও খোলা মঞ্চে মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের পুরনো ভিডিও নিয়ে হইচই

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার