মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক। স্মৃতি, মনোযোগ, চিন্তাভাবনা থেকে শুরু করে শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তাই মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে সুষম খাবারের পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করাও জরুরি। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন খাদ্যতালিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রাখা যেতে পারে।

ভিটামিন B12: মস্তিষ্কের স্নায়ুকোষের সুরক্ষায় ভিটামিন B12 গুরুত্বপূর্ণ। শরীরে এর ঘাটতি হলে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, মনোযোগের সমস্যা বা ব্রেন ফগের মতো উপসর্গ দেখা দিতে পারে। মাছ, মাংস, ডিম, দুধ, দই ও পনিরে এই ভিটামিন পাওয়া যায়।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: মস্তিষ্কের কোষের গঠন এবং কোষগুলির মধ্যে বার্তা আদানপ্রদানে ওমেগা-৩ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ এর অন্যতম ভালো উৎস। নিরামিষভোজীরা চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং আখরোটের মতো খাবার থেকে ওমেগা-৩ পেতে পারেন।

আয়রন: মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতার জন্য আয়রন প্রয়োজন। আয়রনের ঘাটতিতে ক্লান্তি, মনোযোগের অভাব এবং চিন্তাভাবনার গতি কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। মাংস, মাছ, ডাল ও পালং শাকে আয়রন রয়েছে।

ফলিক অ্যাসিড: মস্তিষ্কের স্বাভাবিক কার্যকলাপ এবং লোহিত রক্তকণিকা তৈরিতে ফলিক অ্যাসিডের প্রয়োজন রয়েছে। পালং শাক, মেথি শাক, ডাল, সাইট্রাস ফল, ডিম ও মাংস থেকে এই পুষ্টি উপাদান পাওয়া যায়।

অ্যান্টিঅক্সিডেন্ট: শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে সুরক্ষা দিতে অ্যান্টিঅক্সিডেন্ট গুরুত্বপূর্ণ। বেরি জাতীয় ফল, বিভিন্ন রঙের শাকসবজি এবং ডার্ক চকোলেটে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।

তবে শুধু একটি বা দু’টি খাবারের ওপর নির্ভর না করে প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার রাখা জরুরি। দীর্ঘদিন ধরে স্মৃতি, মনোযোগ বা স্নায়ু সংক্রান্ত কোনও সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ