লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহের গতিবিধিতে সামান্য পরিবর্তনও জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব বহন করে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এমনই একটি উল্লেখযোগ্য গ্রহবদল হতে চলেছে। ২৬ সেপ্টেম্বর বুধ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, তুলায় তখন আগে থেকেই অবস্থান করবে শুক্র। ফলে একই রাশিতে বুধ ও শুক্রের মিলনে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এই যোগ অর্থ, কর্মজীবন, ব্যবসা এবং ব্যক্তিগত সাফল্যের ক্ষেত্রে একাধিক রাশির জন্য ইতিবাচক ইঙ্গিত বয়ে আনতে পারে।

কী এই লক্ষ্মী নারায়ণ রাজযোগ?

জ্যোতিষ মতে, কুণ্ডলীতে বুধ ও শুক্রের শুভ সংযোগকে লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়। বুধকে বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, ব্যবসা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রতীক হিসেবে ধরা হয়। অন্যদিকে, শুক্রের সঙ্গে যুক্ত সম্পদ, বিলাসিতা, ভালবাসা, সৌন্দর্য । তাই দুই গ্রহের একত্র অবস্থানকে আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে অগ্রগতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এবার তুলা রাশিতে এই যোগ তৈরি হওয়ায় কিছু রাশির জীবনে এর প্রভাব বিশেষভাবে পড়তে পারে বলে জ্যোতিষশাস্ত্রীয় গণনায় মনে করা হচ্ছে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি পড়াশোনা, চাকরি এবং অর্থনৈতিক দিক থেকে ইতিবাচক হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরিজীবীদের সামনে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও লাভ বাড়ার পাশাপাশি অতিরিক্ত আয়ের পথ খুলতে পারে।

তুলা রাশি

তুলা রাশিতেও তৈরি হচ্ছে এই রাজযোগ। ফলে এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এর প্রভাব তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি ব্যক্তিত্বেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে সম্মান ও পরিচিতি বাড়তে পারে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন। অংশীদারিত্বের ব্যবসাতেও লাভের সম্ভাবনা তৈরি হতে পারে।

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে সময়টি বেশ অনুকূল হতে পারে। আয়ের নতুন রাস্তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে প্রভাবশালী মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থনৈতিক পরিকল্পনাতেও নতুন করে গতি আসতে পারে।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে এই যোগের প্রভাব পড়তে পারে। চাকরিতে পদন্নোতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা কিংবা নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের থেমে থাকা কাজ নতুন করে শুরু হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ কাজে লাগাতে পারলে ভবিষ্যতে তার সুফল মিলতে পারে।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ