এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরাপদ ও উচ্চ বেতনের চাকরি ছেড়ে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটার সাহস খুব কম মানুষেরই থাকে। তবে সেই ঝুঁকিই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এক ভারতীয় তরুণীর। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে তিনি শুরু করেছিলেন একটি মিলেট ক্যাফে। সেই উদ্যোগ থেকে প্রতি মাসে প্রায় ১২ লক্ষ টাকা আয় করছেন আহমেদাবাদের তরুণ উদ্যোক্তা নিষ্ঠা চৌহান। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, পরিবেশ রক্ষাতেও গড়েছেন অনন্য নজির। এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে তিনি উপলব্ধি করেন যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা নিয়ে কাজ করার মধ্যেই তাঁর প্রকৃত আগ্রহ। সেই ভাবনা থেকেই চাকরি ছেড়ে শুরু করেন মিলেটনির্ভর খাদ্য ব্যবসা।

২০২১ সালের ডিসেম্বরে আহমেদাবাদের থালতেজে ‘ক্যাফে আরম্ভ’ চালু করেন নিষ্ঠা। শুরুটা অবশ্য সহজ ছিল না। ‘ক্যাফে আরম্ভ’ এবং নিষ্ঠা চৌহানের জন্য ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। এই ক্যাফের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন এক শস্য, যা খেয়ে বহু ভারতীয় বড় হয়েছেন কিন্তু ধীরে ধীরে তা থেকে সরে এসেছেন। বাজরা  বা  মিলেট-খাবারের প্রতি সাধারণ মানুষের আগ্রহ তখন তুলনামূলক কম ছিল। তবুও স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারকে জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে নিষ্ঠা চালু করেন নিজের ক্যাফে। ধীরে ধীরে গ্রাহকদের মধ্যে বাড়তে থাকে চাহিদা। বর্তমানে তাঁর ক্যাফেতে মিলেট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। স্বাস্থ্যসচেতন ক্রেতাদের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যেও এই খাবারের জনপ্রিয়তা বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, মিলেট শুধু পুষ্টিকর নয়, পরিবেশবান্ধব কৃষির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। কম জল ও কম সম্পদ ব্যবহার করে এই শস্য চাষ করা যায়। ফলে জলবায়ু পরিবর্তনের সময়ে মিলেট ভিত্তিক খাদ্যাভ্যাস ভবিষ্যতের জন্য একটি বিকল্প হয়ে উঠতে পারে। পাশাপাশি এই ক্যাফেতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে টেকসই উপকরণ ব্যবহার করা হয় এবং খাদ্য অপচয় কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব দেওয়া হয়েছে। নিষ্ঠার এই সাফল্যের গল্প বর্তমানে বহু তরুণ উদ্যোক্তার কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। নিরাপদ চাকরি ছেড়ে নিজের স্বপ্নকে অনুসরণ করার অদম্য সাহস, স্বাস্থ্যকর খাদ্যকে জনপ্রিয় করার উদ্যোগ এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা  সব মিলিয়ে তাঁর যাত্রাপথ আজ এক অনন্য দৃষ্টান্ত।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত