বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার বিকেলে এক কাপ গরম চায়ের সঙ্গে মুচমুচে চপ এই যুগলবন্দির কোনও তুলনা নেই! আলুর চপ বা বেগুনি তো প্রায়ই হয়, তবে এবার একটু ভিন্ন স্বাদের জন্য বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু মোচার চপ । সামান্য কয়েকটি উপকরণেই তৈরি হবে এই অসাধারণ স্বাদের বাঙালি পদ ।

উপকরণ

১টি মোচা (সেদ্ধ করে কুচি করা), ২টি সেদ্ধ আলু, ১টি পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা রসুন বাটা, ৩টি কাঁচালঙ্কা কুচি, আধ চা চামচ হলুদ গুঁড়ো, আধ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আধ চা চামচ জিরে গুঁড়ো, আধ চা চামচ গরম মশলা, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ১ চা চামচ লেবুর রস, সামান্য চিনি, স্বাদমতো নুন, আধ কাপ বেসন বা ময়দা, ১ কাপ ব্রেডক্রাম্ব, পরিমাণমতো জল ও সাদা তেল।

পদ্ধতি

প্রথমে মোচার শক্ত অংশগুলি ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করুন। জল ঝরিয়ে আলাদা করে রাখুন। এরপর কড়াইয়ে অল্প তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে তার মধ্যে সেদ্ধ মোচা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও গরম মশলা দিয়ে ভালভাবে রান্না করুন। এবার সেদ্ধ আলু চটকে মিশিয়ে দিন। শেষে ধনেপাতা, লেবুর রস ও সামান্য চিনি দিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা মিশ্রণ থেকে চপের আকার তৈরি করুন। বেসন বা ময়দা দিয়ে মাঝারি ঘন ব্যাটার বানিয়ে নিন। প্রতিটি চপ প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বে ভালভাবে মুড়ে নিন। এরপর গরম তেলে মাঝারি আঁচে ভেজে নিন। এতে বাইরেটা হবে মুচমুচে, ভিতরটা থাকবে নরম ও সুস্বাদু। গরম গরম মোচার চপ কাসুন্দি, টমেটো সস বা ধনে বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার