৪ অক্টোবরে ‘মহালক্ষ্মী রাজযোগ’, কপাল খুলছে ৪ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অপেক্ষার অবসান। আগামী ৪ অক্টোবর মহালক্ষ্মী রাজযোগের ফলে চারটি রাশির জাতক-জাতিকারা বিশেষ সৌভাগ্য ও আশীর্বাদ লাভ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৪ অক্টোবর চন্দ্র-মঙ্গলের যুতিতে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। শুধু তাই নয়, একই সময়ে চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সংযোগে গজকেশরী রাজযোগও তৈরি হওয়ার কথা। ফলে অর্থ, কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

মহালক্ষ্মী রাজযোগ কী?

জ্যোতিষশাস্ত্রে চন্দ্র ও মঙ্গলের যুতিকে চন্দ্র-মঙ্গল যোগ বলা হয়। এই যোগকে অর্থ, সাহস, কর্মশক্তি এবং আর্থিক উন্নতির সঙ্গে যুক্ত করা হয়। ৪ অক্টোবর সকাল ৬টা ৩১ মিনিটে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবেন। সেখানে আগে থেকেই অবস্থান করছে মঙ্গল ও বৃহস্পতি। ফলে চন্দ্র-মঙ্গলের সংযোগে মহালক্ষ্মী রাজযোগ এবং চন্দ্র-বৃহস্পতির সংযোগে গজকেশরী রাজযোগ তৈরি হবে। এই যোগ ৬ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিট পর্যন্ত থাকার কথা। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, এই গ্রহসংযোগের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে।

বৃষ রাশি

আর্থিক দিক থেকে সময়টি অনুকূল হতে পারে। কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ বা অংশীদারির মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগোতে পারে। পাওনা টাকা ফেরত পাওয়ারও সম্ভাবনা রয়েছে। পরিবার ও ভাই-বোনের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সহজে সম্পন্ন হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশিতেই চন্দ্র-মঙ্গলের যুতি তৈরি হওয়ায় এই রাশির জাতকদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস ও কর্মশক্তি বাড়তে পারে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের স্বীকৃতিও মিলতে পারে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা নিয়ে এগোতে পারেন। তবে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই শ্রেয়।

আরও পড়ুনঃ নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

তুলা রাশি

আয় ও কর্মজীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলতে পারে। চাকরিতে দীর্ঘদিনের সমস্যা কিছুটা কমতে পারে। নতুন চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের সামনে সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা কৌশল বদলে লাভের মুখ দেখতে পারেন। আর্থিক চাপ ও পুরনো ঋণ থেকেও কিছুটা স্বস্তি মিলতে পারে।

মীন রাশি

কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরি কিংবা ব্যবসায় নতুন ভাবনা বাস্তবায়নের সুযোগ আসবে। আয়ের অতিরিক্ত উৎস তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে লাভের যোগের কথা বলা হচ্ছে। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে এবং সন্তানকে ঘিরে কোনও সুখবরও আসতে পারে। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাস্তব পরিস্থিতি বিচার করা প্রয়োজন।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?