ফ্যাটি লিভারের চিকিৎসায় বড় সাফল্য! নতুন ওষুধে ওজন না কমিয়েও মিলতে পারে সুস্থ লিভার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফ্যাটি লিভারের জটিল রোগের চিকিৎসায় আশার আলো দেখালেন বিজ্ঞানীরা! গবেষণায় উঠে এসেছে, পরীক্ষামূলক একটি নতুন ওষুধ লিভারে অতিরিক্ত চর্বি জমা, প্রদাহ এবং ক্ষত (ফাইব্রোসিস) কমাতে উল্লেখযোগ্য কার্যকরী হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ওষুধ ভবিষ্যতে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস (MASH) বা গুরুতর ফ্যাটি লিভার রোগের চিকিৎসায় বড় পরিবর্তন আনতে পারে।

বিশেষজ্ঞদের মতে, MASH এমন একটি রোগ যা দীর্ঘদিন নীরবে শরীরে বাসা বাঁধে। সময়মতো চিকিৎসা না হলে তা লিভার সিরোসিস, লিভার ফেলিওর বা এমনকি লিভার ক্যানসারের কারণও হতে পারে। স্থূলতা, টাইপ ২ ডায়াবেটিস এবং মেটাবলিক সিনড্রোমে আক্রান্তদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি। তবে গবেষকরা স্পষ্ট জানিয়েছেন, ION224 এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুমোদিত নয়। নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে আরও বড় পরিসরের ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ, বর্তমানে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা। নতুন ওষুধ ভবিষ্যতে চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ ব্যবহার করা উচিত নয়।

সাধারণত ION224 পরীক্ষামূলক এই ওষুধ লিভারে চর্বি তৈরির সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ এনজাইমকে লক্ষ্য করে কাজ করে। এর ফলে লিভারে ফ্যাট জমা এবং প্রদাহ  দুটিই কমতে শুরু করে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, ওষুধ গ্রহণকারী বহু রোগীর লিভারের কার্যকারিতার উন্নতি ঘটেছে এবং ফাইব্রোসিসের মাত্রাও কমেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ইতিবাচক পরিবর্তন অনেক ক্ষেত্রেই রোগীর উল্লেখযোগ্য ওজন কমা ছাড়াই দেখা গিয়েছে।

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?