বর্গী ও ব্রিটিশ হানা থেকে রক্ষা পেতে মেদিনীপুরের মল্লিক বাড়িতে দুর্গাপুজোর প্রচলন

আজও হয় কবি গানের লড়াই। এই কামান দাগার শব্দ শুনেই না কি মেদিনীপুরের অন্যান্য মণ্ডপে শুরু হত সন্ধিপুজো। এখানে দেবী একচালার। ডাকের সাজের প্রতিমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুর মানে রন্ধ্রে রন্ধ্রে বিপ্লব, ইতিহাস আর প্রাচীন পুজো। এমনই পুজো মেদিনীপুর শহরের মল্লিক বাড়ির দুর্গা পুজো (DURGA PUJA)। কথিত আছে, এই পুজো সাড়ে তিনশো বছরেরও বেশি প্রাচীন। বর্গী ও ব্রিটিশদের আক্রমণ থেকে রক্ষা পেতেই না কি প্রচলন হয়েছিল দেবী আরাধনার। রাজবাড়ির নামেই এলাকার নাম মল্লিকচক। রাজবাড়ির বাইরে আজও আছে প্রাচীন রাসমঞ্চ, সারি সারি শিব মন্দির। তবে দুর্গা দুলান বাড়ির অন্দরেই। এখানেই হয় দেবী আরাধনা।

মল্লিক বাড়িতে পুজো শুরু হয় মহালয়া থেকেই। অথচ তখনও প্রতিমা থাকে অসম্পূর্ণ। ধীরে ধীরে তৈরি হয় দেবী প্রতিমা। প্রাচীন রীতি মেনে এভাবেই হয় আরাধনা। বাড়িতে পুজো হয় গোস্বামী মতে।

কী ভাবে প্রচলন হয়েছিল এই পুজোর, তা নিয়ে না না মত প্রচলিত পরিবারেই। সঠিক ইতিহাস জানা নেই কারওরই। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্গী হানা এবং ব্রিটিশদের আক্রমণ থেকে বাঁচতেই দেবী আরাধনা শুরু হয়েছিল। তাঁদের মল্লিক পদবীটিও ছিল আসলে উপাধি। শোনা যায়, বর্গী এবং ব্রিটিশহানায় মল্লিক বাড়ির পূর্ব পুরুষরা বিভিন্ন এলাকায় অস্থায়ী ভাবে থাকতে শুরু করেছিলেন। অবিভক্ত মেদিনীপুরে বাড়ি তৈরি করে থাকতে শুরু করেছিলেন জন্মেঞ্জয় মল্লিক। সেই থেকেই মেদিনীপুরে তাঁদের বাড়ি। আগে কামান দেগে শুরু হত সন্ধিপুজোর সময় দেবী আরাধনা। এই কামান দাগার শব্দ শুনেই না কি মেদিনীপুরের অন্যান্য মণ্ডপে শুরু হত সন্ধিপুজো। এখানে দেবী একচালার। ডাকের সাজের প্রতিমা। মহিষাসুর নিধনের পর দেবীর ‘শান্তিরূপ’- এর এখানে আরাধনা হয়। পুজো করেন ৯ জন পুরোহিত। প্রতিদিনের নৈবেদ্যে থাকে ২০ মণ চাল সহ ফল, সবজি ও মিষ্টি। কুমারী পুজো, চণ্ডীপাঠ, কীর্তন, কৃষ্ণযাত্রার আসরে সবমিলিয়ে জমজমাট থাকে মল্লিক বাড়ি। তবে কমেছে জৌলুস। পরিবার জানিয়েছে, বেনারস থেকে পুরোহিত এনে প্রথম দেবী আরাধনা করা হয়েছিল।

দশমীর পরে হয় কুলদেবতা কৃষ্ণের আরাধনা। তারপরেই রীতি কনকাঞ্জলির। প্রতিমা নিরঞ্জনে যান বেহারাদের কাঁধে। আগে বিসর্জন যাত্রায় ছিল, হাতি-ঘোড়া-পালকি, ৪০ বেহারা, সন্ধিপুজোর সময় ওড়ানো হতো নীলকন্ঠ পাখি। তবে সেসব আর নেই কিছুই। তবে আজও হয় কবি গানের লড়াই।

– নিসর্গ নির্যাস

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে