দামি সাপ্লিমেন্ট নয়, ঘরে তৈরি প্রোটিনেই হবে বাজিমাত! ১৫ কেজি ওজন কমালেন ‘বর্ডার ২’-র অভিনেত্রী মোনা সিং

Share:

নিজস্ব প্রতিনিধি:  ‘বর্ডার ২’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে ফের চর্চায় অভিনেত্রী মোনা সিং। বয়স ৪০ পেরোলেও আজও তাকে দেখে বোঝার উপায় নেই সময় কতটা এগিয়েছে। ২২ বছর আগে জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল  ‘Jassi Jaissi Koi Nahin’-এর মাধ্যমে যিনি ঘরে ঘরে পরিচিত হয়েছিলেন, সেই মোনা আজও একইরকম সতেজ ও ফিট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস ও ওজন কমানোর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।

মোনা জানান, তার ফিটনেস যাত্রা শুরু হয়েছিল এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর। ‘কালা পানি’ ছবির শুটিং চলাকালীন তিনি কাঁধে গুরুতর চোট পান। সেই সময় চিকিৎসকদের পাশাপাশি কাছের মানুষদের পরামর্শে তিনি যোগব্যায়াম ও স্ট্রেচিং শুরু করেন। শুরুতে শুধুমাত্র আঘাত সারানোর জন্যই এই অনুশীলন করলেও ধীরে ধীরে তা তার দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে ওঠে। প্রাণায়াম, হালকা যোগাসন এবং নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম নিয়মিত করার ফলে ধীরে ধীরে তার শরীরের শক্তি বাড়ে। একই সঙ্গে নিয়ন্ত্রিত ডায়েটের মাধ্যমে ছয় মাসের মধ্যে প্রায় ১৫ কেজি ওজন কমাতে সক্ষম হন তিনি। মোনার মতে, ওজন কমানোর ক্ষেত্রে ধারাবাহিকতা এবং ধৈর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডায়েট প্রসঙ্গে মোনা আরও স্পষ্টভাবে জানান, তিনি কখনওই বাজারে পাওয়া কৃত্রিম প্রোটিন সাপ্লিমেন্টে ভরসা করেন না। তার পরিবর্তে তিনি ঘরে তৈরি প্রাকৃতিক প্রোটিন পানীয়কে নিজের ডায়েটের অংশ করেছেন।

হোম মেড প্রোটিন পাউডার তৈরির রেসিপি

উপকরণ:

বাদাম- ১ কাপ

কাজু – ½ কাপ

আখরোট – ২ কাপ

কুমড়োর বীজ – ¼ কাপ

তিসির বীজ – 1¼ কাপ

প্রণালী:

1.সব বাদাম ও বীজ ভালো করে ধুয়ে নিন।

2.একটি কড়াইতে খুব হালকা আঁচে আলাদা আলাদা করে সব উপকরণ হালকা ভেজে নিন।

3.ভাজা হয়ে গেলে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন।

4.এরপর সব উপকরণ একসঙ্গে মিক্সারে দিয়ে মিহি গুঁড়ো করে নি

5.এই পাউডার একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।

কীভাবে খাবেন:

প্রতিদিন ১ চা চামচ প্রোটিন পাউডার। গরম দুধ / বাদাম দুধ / সয়া দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

মোনার দাবি, নিয়মিত এই প্রাকৃতিক প্রোটিন গ্রহণ করলে শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি, ক্লান্তি কমে এবং দীর্ঘদিন ফিট থাকা সম্ভব হয়। অভিনেত্রীর এই সহজ, প্রাকৃতিক ও বাস্তবসম্মত ফিটনেস রুটিন ইতিমধ্যেই অনুপ্রাণিত করছে অসংখ্য মানুষকে-যাঁরা সুস্থভাবে ওজন কমাতে চান, কোনও কৃত্রিম সাপ্লিমেন্ট ছাড়াই।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?