সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষা মানেই একদিকে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে বাড়তি রোগ-জীবাণুর দাপট। স্যাঁতস্যাঁতে আবহাওয়া, জমা জল এবং দূষিত পানীয় জলের কারণে এই সময় নানা ধরনের সংক্রমণের আশঙ্কা বাড়ে। বিশেষ করে সদ্যোজাত ও ছোট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় তাদের ক্ষেত্রে সতর্কতা আরও জরুরি। প্রাণি থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়া সংক্রমণকে বলা হয় জুনোটিক ডিজিজ। স্ক্রাব টাইফাস, জলাতঙ্ক, সালমোনেলোসিসের মতো রোগের পাশাপাশি কোভিড-১৯-এর মতো সংক্রমণও এই তালিকায় রয়েছে।

বর্ষায় কেন বাড়ে সংক্রমণের ঝুঁকি?

•বৃষ্টির পরে জমে থাকা জল মশার বংশবিস্তারের উপযুক্ত পরিবেশ তৈরি করে। ফলে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ে।
•বর্ষায় নিকাশি ও পানীয় জলের মিশ্রণে জল দূষিত হওয়ার আশঙ্কা থাকে। সেই জলে প্রাণির মল-মূত্র মিশলে সংক্রমণের সম্ভাবনাও বেড়ে যায়।
•আর্দ্র আবহাওয়ায় বিভিন্ন জীবাণু সহজে টিকে থাকে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

নবজাতকের ক্ষেত্রে সংক্রমণের উপসর্গ সব সময় স্পষ্ট নাও হতে পারে। তাই সামান্য পরিবর্তনকেও গুরুত্ব দিতে হবে।

• জ্বর বা শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া
• খেতে না চাওয়া বা আগের তুলনায় কম খাওয়া
• বার বার বমি বা ডায়ারিয়া
• কাশি কিংবা শ্বাসকষ্ট
• ত্বকের রং পরিবর্তন
• প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
• অস্বাভাবিকভাবে কান্না বা খিটখিটে হয়ে থাকা
• অতিরিক্ত ঘুমিয়ে থাকা বা নিস্তেজ হয়ে যাওয়া

শিশুকে সুরক্ষিত রাখতে কী করবেন?

• শিশুকে স্পর্শ বা খাওয়ানোর আগে সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিন।
• জল ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করুন।
• শিশুর বোতল, বাসনপত্র ও অন্যান্য সামগ্রী নিয়মিত পরিষ্কার এবং প্রয়োজন অনুযায়ী জীবাণুমুক্ত করুন।
• বাড়িতে পোষ্য থাকলে শিশুর সঙ্গে সরাসরি সংস্পর্শ সীমিত রাখুন এবং পোষ্যের পরিচ্ছন্নতার দিকে নজর দিন।
• শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শুকনো রাখুন।
• মশার কামড় থেকে বাঁচাতে নিয়মিত মশারি ব্যবহার করুন।
• শিশুর আচরণ, খাওয়ার পরিমাণ বা শরীরের তাপমাত্রায় অস্বাভাবিক পরিবর্তন দেখলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

বর্ষার দিনে তাই শুধু বৃষ্টি থেকে নয়, জল, মশা, জীবাণু এবং অপরিচ্ছন্নতার মতো অদৃশ্য ঝুঁকি থেকেও সদ্যোজাতকে সুরক্ষিত রাখা জরুরি।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর