ইরানে নতুন ‘অপারেশন স্লেজহ্যামার’ শুরুর ইঙ্গিত দিল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেলে আমেরিকা নতুন করে বড়সড় সামরিক অভিযান শুরু করতে পারে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, এই সম্ভাব্য অভিযানের জন্য ‘অপারেশন স্লেজহ্যামার’ নাম বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে ইরানকে লক্ষ্য করে মার্কিন সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন এপিক ফিউরি’। এখন পরিস্থিতি আবার উত্তপ্ত হলে নতুন নামে আলাদা একটি অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

বিশ্লেষকদের মতে, এর ফলে হোয়াইট হাউস ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’-এর নির্দিষ্ট সীমাবদ্ধতাকে নতুনভাবে ব্যাখ্যা করার সুযোগ পেতে পারে। এই আইন অনুযায়ী মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের দীর্ঘ সময় সামরিক অভিযান চালানোর একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা অব্যহত রয়েছে। কূটনৈতিক আলোচনা এগোচ্ছে না, কারণ ইরান কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত নতুন কোনো আলোচনায় বসতে অনিচ্ছুক। এদিকে, তেহরানের দাবির মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাজেয়াপ্ত সম্পদ ফেরত, যুদ্ধজনিত ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি।

আরও পড়ুন: ইরানে গোপন হামলা চালাল সৌদি আরব, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অন্যদিকে, আমেরিকা ইরানের পাল্টা প্রস্তাবকে গ্রহণ করেনি। ফলে দুই দেশের মধ্যে অচলাবস্থা আরও বেড়েছে। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। যুদ্ধবিরতি আপাতত কার্যকর থাকলেও পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। ‘অপারেশন স্লেজহ্যামার’ – এর সম্ভাব্য পরিকল্পনা সেই আশঙ্কাকেই আরও জোরালো করছে।

চাঁদা চুরি কাণ্ডে রামমন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর